দেশের সড়ক ও পরিকাঠামো ক্ষেত্রের ভোল বদলে দিতে এবার একজোটে ময়দানে নামছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল), শেল ইন্ডিয়া এবং টিকি টার। সোমবার কলকাতায় একটি বিশেষ চুক্তির মাধ্যমে এই তিন সংস্থার যৌথ উদ্যোগের কথা ঘোষণা করা হয়। ২০১৯ সালে গঠিত ‘টিকি টার অ্যান্ড শেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ (টিটিএসআইপিএল)-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে হাত মেলাল বিপিসিএল।
এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হল ভারতে উন্নত মানের এবং দীর্ঘস্থায়ী ‘ভ্যালু অ্যাডেড বিটুমিন’ বা উন্নত মানের পিচ তৈরি করা। কেন্দ্রীয় সরকারের ‘ভারতমালা পরিযোজনা’র মতো মেগা প্রকল্পগুলির কারণে দেশে এখন হাইওয়ে ও বিমানবন্দের রানওয়ে তৈরির ধুম লেগেছে। সেখানে সাধারণ পিচের বদলে পলিমার মডিফাইড বিটুমিন ও বিটুমিন ইমালশনের মতো আধুনিক উপাদানের চাহিদা ব্যাপক। এই নতুন জোট সেই চাহিদাই পূরণ করবে। নতুন প্রযুক্তির সাহায্যে সড়ক নির্মাণে কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রেও জোর দেওয়া হবে।
আরও পড়ুন:
এই জোটে প্রতিটি সংস্থাই নিজেদের সেরা শক্তিকে কাজে লাগাবে। শেল নিয়ে আসবে বিশ্বমানের প্রযুক্তি। টিকি টার তাদের দেশের ছয়টি অত্যাধুনিক কারখানার পরিকাঠামো ব্যবহার করে উৎপাদন সচল রাখবে। আর বিপিসিএল তার বিশাল বিপণন নেটওয়ার্কের মাধ্যমে এই পণ্য সরকারি প্রকল্প ও পিডব্লিউডি-র কাজে পৌঁছে দেবে। বিপিসিএল-এর চেয়ারম্যান সঞ্জয় খন্না জানান, এই জোট দেশের সড়ক নির্মাণে এক নতুন যুগের সূচনা করবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাহাড় সমস্যা থেকে চিকেনস নেকের সুরক্ষা! একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে শাহ
-
ভিডিও স্ক্যান্ডেল, রুশ হোটেল কীর্তির টিকটকার কেন সীতা? ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলির বিরুদ্ধে মামলার দাবি
-
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জমি লুট! জালে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি
-
ইথানল উৎপাদনের ধাক্কায় হু হু করে বাড়ছে দাম, এক দশক বাদে চিনি আমদানির পথে ভারত
-
নিউ মার্কেট অগ্নিকাণ্ডে এন্টালি থেকে গ্রেপ্তার লিজ হোল্ডার, আটক আরও ২