Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Specialized Investment Fund

লগ্নির জগতে নতুন দিশা দেখাচ্ছে স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড, জেনে নিন খুঁটিনাটি

SIF এমন এক বিনিয়োগ কাঠামো, যেখানে ফান্ড ম্যানেজাররা শুধু স্টক কিনেই (Long) অপেক্ষা করবেন না, প্রয়োজনে বাজার পড়ে যাওয়ার সম্ভাবনাকেও (Short) কাজে লাগাতে পারবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৪:৪৮

options
link
লগ্নির জগতে নতুন দিশা দেখাচ্ছে স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড, জেনে নিন খুঁটিনাটি zoom
প্রতীকী ছবি।
Advertisement

স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড তথা এসআইএফ। শুধু সময়োপযোগীই নয়, এই ধরনের ফান্ড বিনিয়োগের দুনিয়ায় দেখাচ্ছে নতুন দিশাও। ‘সঞ্চয়’-এর জন্য বিশেষভাবে এই প্রসঙ্গে লিখলেন সৌমিক সাহা

যদি বলি ‘স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড’ (Specialized Investment Fund) য কেবলমাত্র এক ধরনের নয়া ইনভেস্টমেন্ট, তাহলে কথাটি আংশিক ভাবে সত্য হবে, পুরো ছবি দেখতে পাবেন না। এক পা এগিয়ে গিয়ে বলতে পারি যে, বিনিয়োগের দুনিয়ায় নতুন পথ দেখাচ্ছে SIF। ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ২০২৫ সালে এসেছে, সিকিউরিটিজ রেগুলেটর সেবির হাত ধরে। একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হয়েছি আমরা।

Advertisement

SIF এমন এক বিনিয়োগ কাঠামো, যেখানে ফান্ড ম্যানেজাররা শুধু স্টক কিনেই (Long) অপেক্ষা করবেন না, প্রয়োজনে বাজার পড়ে যাওয়ার সম্ভাবনাকেও (Short) কাজে লাগাতে পারবেন। প্রচলিত মিউচুয়াল ফান্ডের তুলনায় এই ব্যবস্থায় সুযোগ ও ঝুঁকি, দুটিই ভিন্ন মাত্রা পাবে।

এবার SIF ও তার খুঁটিনাটি নিয়ে বলি। এখানে ফান্ড ম্যানেজার বাজারের ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী থাকা, উভয় পরিস্থিতিই কাজে লাগাতে পারেন। অর্থাৎ, শুধু স্টক কেনা নয়, বাজারে পতনের সম্ভাবনাকেও কৌশলের অংশ করা যায়। এর ফলে পোর্টফোলিও পরিচালনায় ‘flexibility’ বাড়ে আর ঝুঁকি নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হয়। বাজারের গতিবিধি বদলালে আরও কার্যকরী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

এখানে জানিয়ে রাখি যে এই নতুন বিকল্পটিকে সাধারণ বিনিয়োগকারী ও আর্থিক পরামর্শদাতাদের জন্য সহজ করে তুলতে আমরা তৈরি করেছি Sifbazar.in। একই সঙ্গে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ও আর্থিক পেশাদারদের প্রশিক্ষণের জন্য চালু করেছি SIF Gurukul।

আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা বিভিন্ন SIF সম্পর্কে জানতে পারবেন। তুলনা করে তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন। বিভিন্ন ফান্ডের পারফরম্যান্স, কৌশল ও বিশ্লেষণ এক জায়গায় পাওয়ার ফলে বিনিয়োগকারীদের সুবিধা হবে।

SIF Gurukul, এক কথায় বলতে গেলে, শেখার নতুন ঠিকানা। আমার মতে এই বিষয়ে সঠিক শিক্ষা একান্তই দরকার। মনে রাখবেন, SIF ও সেই সংক্রান্ত বিনিয়োগ কৌশল খুব সোজা নয়, নতুন বিনিয়োগকারীদের জন্য তা জটিল মনে হতে পারে। সেই কারণেই SIF Gurukul একটি ইতিবাচক উদ্যোগ। এর লক্ষ্য সহজ-মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ও আর্থিক পরামর্শদাতাদের আধুনিক বিনিয়োগ কৌশল সম্পর্কে প্রশিক্ষিত করে তোলা। এই নিয়ে প্রাথমিক ও মৌলিক ধারণা থাকা জরুরি তো বটেই, Long এবং Short কৌশল নিয়ে বিস্তৃত কোর্সও করে নিতে পারেন সাধারণ ডিস্ট্রিবিউটাররা।

ইনভেস্টমেন্টের জন্য কেন গুরুত্বপূর্ণ এমন প্রচেষ্টা? এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই যে ভারতের মার্কেটে SIF জনপ্রিয় হতে শুরু করবে খুব শীঘ্রই। আগামী দিনের কথা ভেবে আধুনিক ইনভেস্টমেন্টের বৈশিষ্ট্য সম্পর্কে পরিষ্কার ধারণা অবশ্যই দরকার। শুধুমাত্র সাবেক মিউচুয়াল ফান্ড নিয়ে কতদিন আর আমরা ব্যস্ত থাকব! এখন আমাদের মার্কেট রেগুলেটর নানা ধরনের রিফর্ম নিয়ে আসছেন, বাজারের পরিধি নিশ্চিত ভাবে বাড়ছে। নতুন প্রজন্মের বিনিয়োগকারী অনেক কিছুই শিখতে চাইবেন। তথ্যসমৃদ্ধ ও দায়িত্বশীল পরামর্শের কোনও বিকল্প আসবে না কোনওদিন।

লেখক সহ-প্রতিষ্ঠাতা, Sifbazar.in

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.