দেশের অগ্রগতির মূল ভিত্তিই হল শক্তিশালী প্রতিষ্ঠান আর জনগণের অটুট আস্থা। কর দেয়ার সংস্কৃতি এবং প্রশাসনিক স্বচ্ছতা ছাড়া অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। শুক্রবার আলিপুরের ‘ধন ধান্য’ অডিটোরিয়ামে আয়কর দিবসের জমকালো অনুষ্ঠানে ঠিক এই সুরই শোনা গেল। পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর দফতরের উদ্যোগে আয়োজিত ১৬৭তম আয়কর উদযাপনে মূল জোর দেওয়া হল করদাতা-বান্ধব পরিষেবার ওপর।
এদিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ। ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গও। পুরো বছর জুড়ে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে সফল আয়কর কর্মী ও অফিসারদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।
আরও পড়ুন:
বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, দেশের অর্থনীতিকে মজবুত করতে স্বচ্ছ প্রশাসনের কোনও বিকল্প নেই। অন্যদিকে প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ স্পষ্ট জানান, আস্থা, স্বচ্ছতা ও ন্যায্যতার ওপর ভিত্তি করেই বর্তমান কর প্রশাসন পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশের প্রধান চালিকাশক্তি এই আয়করই।
অনুষ্ঠানে নতুন আয়কর আইন, ২০২৫-এর নানা সুবিধার কথা তুলে ধরা হয়। এই আইনকে দেশের কর কাঠামোর এক যুগান্তকারী নজির হিসেবে দেখা হচ্ছে। কর ব্যবস্থাকে আগের চেয়ে অনেক বেশি সহজ, পরিষ্কার ও দক্ষ করে তোলাই এর মূল উদ্দেশ্য। সাধারণ মানুষ যাতে নিজের ইচ্ছায় কর জমা দেন, সেই দিকটিতেই বাড়তি নজর দিচ্ছে দফতর। সব মিলিয়ে, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থা গড়ার স্পষ্ট ইঙ্গিত মিলল এই অনুষ্ঠান থেকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর