এশিয়ান গেমসের দল ঘোষণার পর শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন। এরপর ভারতীয় উশু ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকী অপমান সইতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন দিব্যাংশী চৌধুরী। তবে একদিন যেতে না যেতে রাগ অনেকটাই প্রশমিত হল ১৮ বছরের এই ক্রীড়াবিদের। ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর হস্তক্ষেপের পর নিজের অবস্থান বদলেছেন দিব্যাংশী। এখন তাঁর লক্ষ্য চোট সারিয়ে দ্রুত রিংয়ে ফেরা।
শুক্রবার ৯ মিনিটের এক ভিডিও বার্তায় সজল নয়নে দিব্যাংশী জানিয়েছিলেন, কয়েক মাস ধরে তিনি মানসিক ভাবে প্রবল চাপ ও হয়রানির মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে অত্যন্ত ভেঙে পড়েছেন। বেঁচে থাকার কোনও অর্থ খুঁজে পাচ্ছেন না। পরে ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে ফেডারেশনের সিদ্ধান্তের গুরুত্ব বুঝেছেন বলে জানিয়েছেন তিনি। আগস্টের ২২ তারিখে প্রকাশিত তালিকায় ভারতের ৭ সদস্যের উশু দলে নাম ছিল দিব্যাংশীর। কিন্তু বাঁ-হাঁটুর এসিএল চোটের কথা জানিয়ে তাঁকে বাদ দেওয়া হয়। তাঁর জায়গায় দলে নেওয়া হয় দু’বারের এশিয়ান গেমস পদকজয়ী নওরেম রোশিবিনা দেবীকে। মহিলাদের ৬০ কেজি সান্ডা বিভাগে ভারতের হয়ে লড়বেন রোশিবিনা।
আরও পড়ুন:
শুক্রবার ৯ মিনিটের এক ভিডিও বার্তায় সজল নয়নে দিব্যাংশী জানিয়েছিলেন, কয়েক মাস ধরে তিনি মানসিক ভাবে প্রবল চাপ ও হয়রানির মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে অত্যন্ত ভেঙে পড়েছেন। বেঁচে থাকার কোনও অর্থ খুঁজে পাচ্ছেন না।
নতুন ভিডিও বার্তায় দিব্যাংশী বলেন, “ফেডারেশন বুঝিয়েছে, ভবিষ্যতে ভারতের হয়ে পদক জিততে হলে সুস্থ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে মনে হয়েছিল ফেডারেশন আমার পাশে নেই। এখন বুঝতে পারছি, ওরা আমার পাশেই আছে। ফেডারেশন চায় আমি আগে পুরোপুরি চোট সারিয়ে নিই। তার পরে খেলায় ফিরি। তখন বিষয়টা বুঝতে পারিনি। ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও আমাকে চোট থেকে সুস্থ হয়ে ফেরার গুরুত্ব বুঝিয়েছেন।”
দিব্যাংশী জানান, ফেডারেশন এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া– দুই পক্ষই তাঁর রিহ্যাব ও প্রত্যাবর্তনের ক্ষেত্রে সাহায্যের আশ্বাস দিয়েছে। “আমি এখন শরীর ও ফিটনেসের দিকে নজর দেব। খুব তাড়াতাড়ি রিংয়ে ফিরতে চাই। বাবা-মাও আমাকে বুঝিয়েছেন, এই এশিয়ান গেমস নিয়ে না ভেবে পরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে।” মন্তব্য দিব্যাংশীর। তবে ফেডারেশন নিয়ে অবস্থান নরম করলেও রোশিবিনার বিরুদ্ধে করা অভিযোগ থেকে সরে আসেননি। তাঁর অভিযোগ, বেশ কয়েক মাস ধরে রোশিবিনা তাঁকে এবং তাঁর পরিবারকে মানসিক ও শারীরিক ভাবে হেনস্তা করেছেন। এমনকী রোশিবিনার জন্যই চোট পেয়েছিলেন বলে অভিযোগ তাঁর।
ফেডারেশন নিয়ে অবস্থান নরম করলেও রোশিবিনার বিরুদ্ধে করা অভিযোগ থেকে সরে আসেননি। তাঁর অভিযোগ, বেশ কয়েক মাস ধরে রোশিবিনা তাঁকে এবং তাঁর পরিবারকে মানসিক ও শারীরিক ভাবে হেনস্তা করেছেন।
দিব্যাংশীর অভিযোগ, “রোশিবিনা আমাকে এবং আমার পরিবারকে মানসিক ও শারীরিক ভাবে হেনস্থা করেছেন। জুন মাস থেকে এখনও পর্যন্ত এই ঘটনা চলেছে। একজন খেলোয়াড় এমন জায়গায় নেমে যেতে পারেন, ভাবতেই পারছি না।” অন্যদিকে, রোশিবিনাই এখন এশিয়ান গেমসে ভারতের হয়ে মহিলাদের ৬০ কেজি সান্ডা বিভাগে নামবেন। দিব্যাংশীর বাদ পড়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই তাঁর নতুন ভিডিও বার্তায় আপাতত ফেডারেশনের সঙ্গে তাঁর সংঘাত অনেকটাই প্রশমিত হয়েছে। তবে রোশিবিনাকে নিয়ে তাঁর অভিযোগের নিষ্পত্তি এখনও হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্রিমের পরেও শুষ্ক ত্বক? পুজোর আগেই কাজে লাগান কাপুরকন্যার ঘরোয়া টোটকা
-
এখনই জেলায় মিড ডে মিলের দায়িত্বে নয় ইসকন! আগের ব্যবস্থাতেই খাবার পাবে পড়ুয়ারা
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও
-
বসিরহাটের মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা! কাঠগড়ায় শিক্ষক
-
আর নয় অতিরিক্ত সময়, টুলু মণ্ডলকে ‘ঘোষিত অপরাধী’ সিলমোহরের প্রক্রিয়া শুরু!