Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
Wimbledon 2026

অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা

দুই সতীর্থের লড়াইয়ে প্রথম গ্র্যান্ড স্লাম নোসকোভার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ০০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ০০:০৬

options
link
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা zoom
ক্যারোলিন নোসকোভা

সেই ২০০৯ সালে স্বদেশীয় দুই টেনিস তারকার লড়াই দেখেছিল উইম্বলডন। সেবার দিদি ভেনাসকে হারিয়ে খেতাব জিতেছিলেন সেরেনা। এবার ফের দুই স্বদেশীয় লড়াই। চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভা ও লিন্ডা মুসকোভা অলিম্পিকে একসঙ্গে ডবলসে লড়েছেন। এবার সেন্টার কোর্টে একে অপরের মুখোমুখি। ২৯ বছরের মুচোভা অবিশ্বাস্য লড়াই করেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। আড়াই ঘণ্টার লড়াইয়ে ৬-২, ৫-৭, ৬-৩ ব্যবধানে জিতে প্রথমবার উইম্বলডন খেতাব ঘরে তুললেন ২১ বছরের নোসকোভা।

প্রথম সেট ছিল কার্যত একতরফা। নোসকোভার বীরত্বের ধারে-কাছে ঘেঁষতে পারেননি মুচোভা। দ্রুত ৪-১ পয়েন্টে এগিয়ে যান নোসকোভা। বিশ্বের ৯ নম্বর টেনিস তারকা লম্বা র‍্যালি খেলতে পছন্দ করেন। অন্যদিকে ক্রমাগত ভুল করে যান তাঁর স্বদেশীয়। ব্যাকহ্যান্ডের এক অনবদ্য শটে ৫-২ এবং ফের মুচোভার ‘এরর’ কাজে লাগিয়ে ৬-২ ব্যবধানে প্রথম সেট ঘরে তোলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দ্বিতীয় সেট শুরু হয়েছিল আরও একতরফা ভাবে। ২-২ করে কিছুক্ষণ লড়াই করার পর আচমকা নোসকোভা ৫-২ ব্যবধানে এগিয়ে যান। যেন আরেকটা শটই তাঁকে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম এনে দেবে। কিন্তু তখনও লড়াই ছাড়েননি মুচোভা। প্রায় ১০ মিনিটের গেমে ৩-৫ ব্যবধান করেন তিনি। ওখান থেকে ওই সেটের মোমেন্টাম ঠিক হয়ে যায়। স্নায়ুর লড়াইয়ে নোসকোভাকে টক্কর দিয়ে অবিশ্বাস্য কামব্যাক করেন। অক্লান্ত পরিশ্রমের ফলও পান। শেষমেশ ওই সেট ৭-৫ ব্যবধানে জিতে নেন মুচোভা।

তখন মনে হয়েছিল, হয়তো শেষ সেটে লড়াই ছাড়বেন না ১০ নম্বর টেনিস তারকা। কিন্তু দ্বিতীয় সেটের ধকল নিতে পারলেন না। নির্ণায়ক সেটের শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যান নোসকোভা। কিছুটা মরিয়া চেষ্টা করলেও একসময় ৫-২ হয়ে যেতেই ম্যাচের ছবিটা স্পষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত এক দুর্দান্ত ভলিতে আর প্রতিপক্ষকে কামব্যাকের সুযোগ দেননি নোসকোভা। ৬-৩ ব্যবধানে এই সেটও পকেটে পুরে সবুজ ঘাসের নতুন রানি হলেন তিনি। আর ২০২৩-র ফ্রেঞ্চ ওপেনের মতো এবারও খালিহাতে ফিরতে হবে মুচোভাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.