Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Vinesh Phogat

ভিনেশকে রুখতে এবার সুপ্রিম কোর্টে ‘ব্রিজভূষণে’র ফেডারেশন, সোনাজয়ীকে কেন লাগাতার হেনস্তা?

২০১৮ এশিয়ান গেমসে সোনাজয়ী ভিনেশ গত অলিম্পিকেও নিজেকে প্রমাণ করেছেন। আসন্ন এশিয়ান গেমস থেকেও পদক আনতে পারেন তিনি। তাহলে কেন তাঁকে বাধা দেওয়ার এত চেষ্টা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৩:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৩:৫৩

options
link
ভিনেশকে রুখতে এবার সুপ্রিম কোর্টে ‘ব্রিজভূষণে’র ফেডারেশন, সোনাজয়ীকে কেন লাগাতার হেনস্তা? zoom
২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। ফাইল ছবি।

প্রিয় কুস্তির ম্যাটে ফিরতে চেয়েছেন। সেটুকু করতেও বারবার আইনি যুদ্ধে জড়াতে হচ্ছে ভিনেশ ফোগাটকে। দিনকয়েক আগে দিল্লি হাই কোর্ট রায় দিয়েছিল, এশিয়ান গেমসের ট্রায়ালে ভিনেশকে নামার সুযোগ দিতে হবে। কিন্তু সেই রায় মানতে নারাজ ভারতের কুস্তি ফেডারেশন। ভিনেশের প্রত্যাবর্তন আটকাতে ফেডারেশন এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেছে কুস্তি ফেডারেশন।

২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। চলতি মাসের শেষে ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে প্রত্যাবর্তনের পরিকল্পনা ছিল ভিনেশের। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য। কিন্তু শেষ মুহূর্তে নতুন নিয়মে এনে ভিনেশের জন্য ফেরার পথ বন্ধ করে দেয় ফেডারেশন। সাফ জানিয়ে দেওয়া হয়, ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টের পদকজয়ীরা ট্রায়ালে নামতে পারবেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৮ এশিয়ান গেমসে সোনাজয়ী ভিনেশ গত অলিম্পিকেও নিজেকে প্রমাণ করেছেন। অলিম্পিকে ভিনেশের ৫৩ কেজি ক্যাটেগরি থেকে তাঁকে সরিয়ে দিয়ে নামানো হয় অন্তিম পাঙ্ঘালকে। ভিনেশকে নামতে হয় ৫০ কেজি বিভাগে। অন্তিম অলিম্পিক শেষ করেন হতশ্রী পারফরম্যান্সে, সেখানে ভিনেশ ফাইনাল পর্যন্ত পৌঁছন।

ফেডারেশনের এহেন অবিচারের প্রতিবাদে দিল্লি হাই কোর্টে যান ভিনেশ। আইনি যুদ্ধে জয়ী হন। উচ্চ আদালত সাফ জানিয়ে দেয়, ফেডারেশনের নির্বাচনী নীতি ভিনেশের মতো বড়মাপের কুস্তিগিরকে ট্রায়ালে অংশ নিতে দেয়নি। এটা বিচক্ষণতার অভাব। দিল্লি হাই কোর্টের নির্দেশ, ৩০ এবং ৩১ মে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে ভিনেশকে। নিরপেক্ষতা সুনিশ্চিত করতে গোটা ট্রায়াল ভিডিও করতে হবে বলেও ফেডারেশনকে নির্দেশ দেওয়া হয়। সাই এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষকদেরও ট্রায়ালে উপস্থিত থাকতে হবে বলে জানায় দিল্লি হাই কোর্ট।

এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে ভারতের কুস্তি ফেডারেশন। বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে শুক্রবারই মামলার শুনানি হবে। প্রশ্ন উঠছে, ২০১৮ এশিয়ান গেমসে সোনাজয়ী ভিনেশ গত অলিম্পিকেও নিজেকে প্রমাণ করেছেন। অলিম্পিকে ভিনেশের ৫৩ কেজি ক্যাটেগরি থেকে তাঁকে সরিয়ে দিয়ে নামানো হয় অন্তিম পাঙ্ঘালকে। ভিনেশকে নামতে হয় ৫০ কেজি বিভাগে। অন্তিম অলিম্পিক শেষ করেন হতশ্রী পারফরম্যান্সে, সেখানে ভিনেশ ফাইনাল পর্যন্ত পৌঁছন। এশিয়ান গেমস থেকেও পদক আনতে পারেন তিনি। তাহলে কেন তাঁকে বাধা দেওয়ার এত চেষ্টা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.