মুছে গেল ছ’বছরের আক্ষেপ! আর্থার অ্যাশ স্টেডিয়ামে বেন শেলটনকে চার সেটে হারিয়ে প্রথমবার ইউএস ওপেনের (US Open 2026) ট্রফি হাতে তুললেন অ্যালেক্সান্ডার জেরেভ (Alexander Zverev) । ৬-৩, ৭-৬ (২), ৫-৭, ৬-২ ব্যবধানে জিতে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি হাতে তুললেন তিনি। ২০২০ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠেও শেষরক্ষা হয়নি। ডমিনিক থিয়েমের কাছে হেরে গিয়েছিলেন। সেই ম্যাচে দু’সেট এগিয়েও শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হয়েছিল। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আক্ষেপ ঘোচালেন জার্মান তারকা। অধরা ট্রফি জেতার কৃতিত্ব মাকে দিয়েছেন তিনি।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জেরেভের হাতে। প্রথম সেট ৬-৩-এ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেন তিনি। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টাইব্রেকে ৭-২ জিতে ব্যবধান বাড়ান। তৃতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান শেলটন। ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচে ম্যাচে ফেরেন আমেরিকান তারকা। কিন্তু চতুর্থ সেটে আর সুযোগ দেননি জেভেরেভ। ঝড় তুলে ৬-২ ব্যবধানে জিতে ইউএস ওপেনের ট্রফি জেতেন।
আরও পড়ুন:
The moment he waited for 🏆 pic.twitter.com/XlfP399Fdr
— US Open Tennis (@usopen) September 13, 2026
এ বছরই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। জুনে রোলাঁ গারোয় ফ্লাভিয়ো কোবোল্লিকে হারিয়ে জিতেছিলেন ফরাসি ওপেন। উইম্বলডনেও ফাইনালে উঠেছিলেন। ফলে ২০২৬-এর মরশুমে এবার তাঁর ঝুলিতে দুই গ্র্যান্ড স্ল্যাম। পুরুষদের শীর্ষ খেলোয়ার হিসাবেই বছর শেষ করবেন তিনি। ১৯৮৯ সালে বরিস বেকারের পর জেরেভই প্রথম জার্মান খেলোয়াড়, যিনি ইউএস ওপেন জিতলেন। ট্রফি হাতে নিয়ে তাঁর কথায় বারবার ফিরে এলেন একজন। মা ইরিনা।
ছোটবেলায় জেরেভের টাইপ-১ ডায়াবিটিস ধরা পড়েছিল। সেই সময় নানা আশঙ্কার কথা উঠে এলেও মা কখনও ছেলের স্বপ্নের পথে অসুখকে বাধা হতে দেননি। বিশ্বাস রেখেছিলেন, ছেলে বড় মঞ্চে ফিরবে। ম্যাচের পর সেই কারণেই মাকে নিয়ে আবেগঘন হয়ে পড়েন জেভেরেভ। তাঁর কথায়, “আমার মা-ই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি যত দূর এসেছি তাঁর জন্য। তাঁর বিশ্বাসের একটা বড় ভূমিকা রয়েছে।” মজার ব্যাপার, কখনও ছেলের খেলা দেখেন না তাঁর মা। টেনশনে তিনি বাইরে হাঁটতে চলে যান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মানতের মেহেন্দি পরলেই বিয়ে! জয়পুরের মন্দিরে উপচে পড়ল ভিড়, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি
-
বিসিসিআই সুপারিশ মনে করিয়ে ফের সিএবিতে চিঠি জেলাশাসকদের, পিছিয়ে যাচ্ছে নির্বাচন?
-
ক্রিমের পরেও শুষ্ক ত্বক? পুজোর আগেই কাজে লাগান কাপুরকন্যার ঘরোয়া টোটকা
-
এখনই জেলায় মিড ডে মিলের দায়িত্বে নয় ইসকন! আগের ব্যবস্থাতেই খাবার পাবে পড়ুয়ারা
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও