সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনা জেতার কাছে এসেও জয় অধরা ভারতের শাটলার তুলসীমতীর। চিনের শাটলার জিয়া ইয়াংয়ের কাছে ২১-১৭, ২১-১০-এ হার মানেন তুলসীমতী। ফাইনালে হেরে যাওয়ায় রুপো পেলেন ভারতের শাটলার।
২২ বছর বয়সি তুলসীমতী গতবারের চ্যাম্পিয়ন ইয়াংয়ের বিরুদ্ধে লড়লেও শেষ হাসি হাসতে পারেননি। স্বদেশীয় মনীষা রামদাসকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন তুলসীমতী। এদিনের ফাইনালে একটা সময় তুলসীমতী ও চিনের খেলোয়াড়ের পয়েন্ট সমান সমান যাচ্ছিল। তার পর এগিয়েও গিয়েছিলেন তুলসীমতী। প্রথম গেমে দীর্ঘতম র্যালিও হয়। ১৯টি শট খেলেন দুই খেলোয়াড়।
প্রথম গেমে ব্রেকের সময়ে তুলসীমতী ১১-৮-এ এগিয়েছিলেন। কিন্তু ব্রেকের পরে চিনের খেলোয়াড় দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ান। ভারতের তারকা এগিয়ে যান ১৫-১২-এ। কিন্তু ইয়াং আবার ১৫-১৫ করে ফেলেন। চাপে পড়ে যান ভারতের তুলসীমতী। ছন্দপতন ঘটে। চিনের খেলোয়াড় প্রথম গেম জিতে নেন ২১-১৭-এ। দ্বিতীয় গেমে তেড়েফুরে শুরু করেন তুলসীমতী। কিন্তু দ্বিতীয় গেমে ইয়াং দ্রুত ৩-৩ করে ফেলেন।
তার পরে দাপটের সঙ্গে ইয়ান ৯-৫-এ এগিয়ে যান। দ্বিতীয় গেমের ব্রেকের সময়ে তুলসীমতী পিছিয়ে ছিলেন ৯-১৫-এ। এই সময়ে আনফোর্সড এরর করে ফেলেন ভারতের তারকা শাটলার। ফলে ইয়াং আরও ম্যাচের দখল নিয়ে নেন। দ্বিতীয় গেম ১৩ মিনিটে জিতে নেন চিনের শাটলার।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ