Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Nick Kyrgios

নিষিদ্ধ ওষুধ সেবনে নিষেধাজ্ঞা, লজ্জায় ‘স্বেচ্ছা নির্বাসনে’ অজি তারকা 

মাদক নেওয়ার অভিযোগে বড় ধাক্কা নিক কিরিয়সের টেনিসজীবনে। কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাঁকে নির্বাসিত করেছে আন্তর্জাতিক টেনিসের দুর্নীতি-বিরোধী সংস্থা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ২০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ২০:৪৮

options
link
নিষিদ্ধ ওষুধ সেবনে নিষেধাজ্ঞা, লজ্জায় ‘স্বেচ্ছা নির্বাসনে’ অজি তারকা  zoom
নির্বাসিত নিক কিরিয়স। ফাইল ছবি।
Advertisement

মাদক নেওয়ার অভিযোগে বড় ধাক্কা নিক কিরিয়সের (Nick Kyrgios) টেনিসজীবনে। কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাঁকে নির্বাসিত করেছে আন্তর্জাতিক টেনিসের দুর্নীতি-বিরোধী সংস্থা (আইটিআইএ)। গত ২২ জুন মায়োর্কা ওপেনে ডোপ পরীক্ষা হয়েছিল অস্ট্রেলীয় টেনিস তারকার। সেই নমুনায় পাওয়া গিয়েছে বেনজয়লেকগোনাইন। ড্রাগ টেস্টে কোকেন পজিটিভ হওয়ার পর নিজের দোষ স্বীকার করেছেন কিরিয়স।

৪ আগস্ট কিরিয়সকে সাময়িক ভাবে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয় আইটিআইএ। ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে বিষয়টি স্বীকার করে নিয়েছেন টেনিস বিশ্বে ‘ব্যাড বয়’ নামে পরিচিত অজি তারকা। তিনি লিখেছেন, ‘আমি বিশাল ভুল করেছি। তার সম্পূর্ণ দায় নিচ্ছি। আমার অনুরাগী, পরিবার, স্পনসর এবং কাছের প্রত্যেক মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’ নিজের ভুলের জন্য কোনও অজুহাত দিতে চাননি কিরিয়স। তবে গত কয়েক বছর তাঁর উপর কতটা মানসিক ও শারীরিক চাপ তৈরি করেছে, সে কথাও জানিয়েছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চোটের কারণে বারবার টেনিস থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে। সেই প্রসঙ্গে অজি তারকার বলছেন, ‘গত কয়েক বছরের চোট আমাকে শারীরিক এবং মানসিক ভাবে ভীষণ ভাবে প্রভাবিত করেছে। আমার শরীর আর মন যা চাইছে, তা করতে পারছে না। কেরিয়ারের শেষের দিকে চলে আসার বিষয়টি মেনে নেওয়াও আমার কাছে অত্যন্ত কঠিন হয়েছে।’

এই ঘটনা টেনিস তারকার কাছে যেন ‘ওয়েক আপ কল’। সেই কারণে ঘোর দুঃসময় নিজেকে কিছুদিন গুটিয়ে রাখবেন তিনি। বলেন, ‘এটা আমার জন্য একটা বড় শিক্ষা। আগামী ২৮ দিন আমি সোশাল মিডিয়া এবং জনসমক্ষ থেকে নিজেকে দূরে থাকব। নিজের জীবনটা ঠিক করার দিকেই মন দেব।’ তাঁর সংযোজন, ‘আমি ক্ষমাপ্রার্থী। নিজের ভুল শুধরে আরও শক্তিশালী হয়ে ফিরব।’

২০২৬ সালে এখনও পর্যন্ত মাত্র চারটি ম্যাচ খেলেছেন কিরিয়স। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে কবজির চোটের কারণে দীর্ঘ সময় কোর্টের বাইরে ছিলেন তিনি। এরপরও বারবার চোটে সমস্যায় পড়েছেন অস্ট্রেলীয় তারকা। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমে পেটের পেশিতে চোট পান। এবার নিজের দেশের গ্র্যান্ড স্ল্যামেও খেলেননি তিনি। মায়োর্কা ওপেনের প্রথম রাউন্ডে স্বদেশীয় অ্যাডাম ওয়ালটনের কাছে সরাসরি দুই সেটে হেরে বিদায় নেন কিরিয়স।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.