Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Sumit Antil

প্যারা অ্যাথলেটিক্সে ভারতের সোনালি দিন, জ্যাভলিনে বিশ্বরেকর্ড সুমিত আন্তিলের

আবারও ইতিহাস গড়লেন ভারতের তারকা প্যারা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল। অষ্টম ইন্ডিয়ান ওপেন আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নজির গড়লেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১১:৫১

options
link
প্যারা অ্যাথলেটিক্সে ভারতের সোনালি দিন, জ্যাভলিনে বিশ্বরেকর্ড সুমিত আন্তিলের zoom
সুমিত আন্তিল। ছবি এএনআই।

আবারও ইতিহাস গড়লেন ভারতের তারকা প্যারা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল। অষ্টম ইন্ডিয়ান ওপেন আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রো এফ-৬৪ বিভাগে নিজস্ব বিশ্বরেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন ২৭ বছর বয়সি অ্যাথলিট।

৭৪.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সুমিত। এর আগে ২০২২ সালের এশিয়ান প্যারা গেমসে (হাংঝো) ৭৩.২৯ মিটার থ্রো করে যে রেকর্ড গড়েছিলেন। নিজের সেই নজিরকেই এবার ছাপিয়ে গেলেন হরিয়ানার এই অ্যাথলিট। টোকিও ২০২০ এবং প্যারিস ২০২৪ প্যারালিম্পিকে পরপর সোনা জেতা সুমিত এই টুর্নামেন্টেও ছিলেন অনন্য। আরও একবার আধিপত্য দেখিয়ে শীর্ষস্থান দখল করেন তিনি। এই ইভেন্টে মহারাষ্ট্রের সন্দীপ সারগারের ৬২.৮৮ মিটার থ্রো রুপো এনে দেয় তাঁকে। আর রাজস্থানের সন্দীপ ৬১.৮৩ মিটার থ্রো করে ব্রোঞ্জ পান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অন্যান্য ইভেন্টেও নজর কেড়েছেন একাধিক অ্যাথলিট। পুরুষদের হাই জাম্প টি-৬৪ বিভাগে প্যারালিম্পিক পদকজয়ী প্রবীণ কুমার ২.০০ মিটার উচ্চতা অতিক্রম করে সোনা জেতেন। একই ইভেন্টে বরুণ সিং ভাটি ১.৮৪ মিটার রুপো পান। মহিলাদের ৪০০ মিটার টি-২০ ইভেন্টে টোকিও প্যারালিম্পিকের সোনাজয়ী দীপ্তি জীবনজি ৫৭.৮৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। পুরুষদের ৪০০ মিটার টি-৪৭ বিভাগে মহারাষ্ট্রের দিলীপ গাভিত ৪৭.৬৪ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ-৪৬ বিভাগে হরিয়ানার রিঙ্কু ৬১.৭০ মিটার থ্রো করে সোনা জেতেন। উত্তরপ্রদেশের অজিত সিং (৬০.৭২ মিটার) এবং রবি কুমার (৫৯.৩৩ মিটার) যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পান।

প্রতিযোগিতার আরেক আকর্ষণ ছিল পুরুষদের হাই জাম্প টি-৬৩/টি-৪২ ইভেন্ট, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ভারতের তারকা অ্যাথলেট মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং শৈলেশ কুমার। থাইল্যান্ড ও ফিলিপিন্সের আন্তর্জাতিক প্রতিযোগীদের অংশগ্রহণ এই ইভেন্টের প্রতিযোগিতার মানকে আরও উঁচুতে নিয়ে যায়। ফিল্ড ইভেন্টে হরিয়ানার হ্যানি পুরুষদের জ্যাভলিন থ্রো এফ-৩৭/এফ-৩৮ বিভাগে ৬০.৭০ মিটার থ্রো করে সোনা জেতেন। পুরুষদের ক্লাব থ্রো এফ-৫১ বিভাগে প্রণব সুরমা ৩৪.০৪ মিটার থ্রো করে শীর্ষস্থান দখল করেন।

মহিলাদের বিভাগে গুজরাটের নিমিষা চাক্কুঙ্গল ৫.৪৩ মিটার লাফিয়ে লং জাম্প টি-৪৭-এ সোনা জেতেন। ভাবনাবেন আজব চৌধুরী জ্যাভলিন থ্রো এফ-৪৬-এ ৩৭.০১ মিটার থ্রো করে শীর্ষস্থান দখল করেন। ২৬ থেকে ২৮ মে পর্যন্ত বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দেশের সেরা প্যারা অ্যাথলিটদের পাশাপাশি আন্তর্জাতিক অ্যাথলিটরাও অংশ নিয়েছেন। আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে এই মঞ্চ গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ করে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.