সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধরা ফাইনালে খেলার স্বপ্ন। সেমিফাইনালে চিনের কঠিন প্রতিপক্ষের কাছে হার। তবু ইতিহাসের খাতায় নাম লেখাল ভারতের সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি। প্রথম ভারতীয় পুরুষ ডবলস জুটি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক পেলেন সাত্ত্বিক-চিরাগ।
সেমিফাইনালে চিনের ই লিউ-বয়াং চেন জুটির বিরুদ্ধে কঠিন লড়াই করেও শেষমেশ হার মানতে হল ভারতের সেরা দুই তারকাকে। প্রথম সেটে টানটান লড়াইয়ের পর অলিম্পিক চ্যাম্পিয়নদের কাছে সাত্ত্বিকরা হারেন ১৯-২১ পয়েন্টে। দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক। এবার ২১-১৮ পয়েন্টে জেতেন সাত্ত্বিকরা। তৃতীয় সেটে অবশ্য ক্লান্ত দেখালো ভারতীয় জুটিকে। এবারে সাত্ত্বিক-চিরাগ হারল ১২-২১ পয়েন্টের ব্যবধানে।
তবে সেমিফাইনালে হারলেও ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করেছে সাত্ত্বিক-চিরাগ জুটি। ভারতের প্রথম পুরুষ ডবলস জুটি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতলেন তাঁরা। এর আগে ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিল চিরাগ-সাত্ত্বিক জুটি। এটাই চলতি প্রতিযোগিতায় ভারতের একমাত্র পদক। সাত্ত্বিক-চিরাগের এই পদক এ বছর ভারতেরও মুখরক্ষা করল। এটাই চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র পদক। গত ১৪ বছরে এই প্রতিযোগিতায় কখনও শূন্য হাতে ফিরতে হয়নি ভারতকে।
সেমিফাইনাল ম্যাচের পর হতাশ চিরাগ বলেছেন, “শেষ গেমের শুরুতে আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম। শুরুটা এক দমই ভাল হয়নি। কয়েকটা সহজ পয়েন্ট দিয়েছি।” চিনের জুটিকে কৃতিত্ব দিয়ে সাত্ত্বিক বলেছেন, ‘‘আমাদের প্রতিপক্ষ জুটি ভীষণ আত্মবিশ্বাসী ছিল। ওদের শরীরী ভাষাতেই বোঝা যাচ্ছিল, ওরা আমাদের থেকেও বেশি উপভোগ করছিল ম্যাচটা। আমরাও ভাল খেলেছি।”
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য