সংবাদ প্রতিদিন ভবানীপুর: ১৬ (ডেভিড-২, রোলুহপুইয়া-২. লালতুলাংজেলা-২, জয়েশ-২, সামসাদ-২, শুভ-২, কিমা, নিখিল, শচীন, এফরাহিম)
গোলাজো এফসি: ২ (ফায়াজ, শোয়েব)
স্টাফ রিপোর্টার: জয় দিয়ে জাতীয় ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করল সংবাদ প্রতিদিন ভবানীপুর। প্রতিযোগিতায় তারাই এবার বাংলার একমাত্র প্রতিনিধি। রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবারই প্রথম জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে তারা। উত্তরাখণ্ডের রুদ্রপুরে প্রথম ম্যাচেই বাংলার এই ক্লাব ১৬-২ গোলে উড়িয়ে দিয়েছে গতবারের রানার্স গোলাজো এফসি-কে। সংবাদ প্রতিদিন ভবানীপুরের হয়ে দু’টি করে গোল করেন ডেভিড, রোলুহ পুইয়া, লালতুলাংজেলা, জয়েশ সুতার, সামসাদ আলি ও শুভ খাটুয়া। এছাড়া কিমা, নিখিল মালি, শচীন পাটিল ও এফরাহিম একটি করে গোল করেন।
এদিন প্রথমার্ধে বিশেষ ভালো পারফর্ম করতে পারেনি সংবাদ প্রতিদিন ভবানীপুর। তবে তারপরও ৪-২ গোলে এগিয়ে ছিল বাংলার দলটি। প্রথমার্ধের শেষদিকে গোলাজোর মহম্মদ জসিম লাল কার্ড দেখায় কিছুটা সুবিধা হয় তাদের। এরপর দ্বিতীয়ার্ধে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠে সংবাদ প্রতিদিন ভবানীপুর। এই অর্ধে একডজন গোল করেন সামসাদ, শুভরা। ম্যাচ শেষে সংবাদ প্রতিদিন ভবানীপুরের কোচ জোশুয়া ভাজ বলছিলেন, “প্রথম ম্যাচ হিসাবে জয়টা ভালোই লাগছে। অনেকে গোল করেছে। সেটাও ইতিবাচক। তাছাড়া প্রতিপক্ষের আক্রমণও আমরা দারুণভাবে সামলেছি। পরের ম্যাচগুলিতে সেটা আমাদের কাজে লাগবে।”
তবে দলের প্রথমার্ধের পারফরম্যান্সে বিশেষ খুশি নন তিনি। বাংলার প্রতিনিধি সংবাদ প্রতিদিন ভবানীপুরের হেডস্যর বলছিলেন, “প্রথমার্ধের খেলায় আমি খুশি নই। দলের অনেক উন্নতির জায়গা রয়েছে। পরের ম্যাচের আগে সেগুলি শুধরে নেওয়ার চেষ্টা করব।” গত মরশুমে ফুটবলে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। পাশাপাশি আইএসএল কাপ এবং শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এবার ফুটসলেও সেই লক্ষ্য নিয়েই নেমেছে বাংলার প্রতিনিধি সংবাদ প্রতিদিন ভবানীপুর। পরের ম্যাচে শনিবার তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন করবেট এফসি।
সর্বশেষ খবর
-
ট্রাম্পের একগুঁয়েমিতে রেফারিকেই লাল কার্ড! বিমানবন্দর থেকে ডিপোর্ট করল প্রশাসন, বড় ধাক্কা বিশ্বকাপে
-
মমতা জমানায় বেহাল অর্থনীতি! দিল্লিতে নির্মলার সঙ্গে রাজ্যের অবস্থা নিয়ে কথা শুভেন্দুর
-
‘প্রার্থনা করি সহজ যেন তারকাটা হয়’, সিরিজের প্রচারে আর কোন সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কা?
-
বিশাখাপত্তনমের স্টিল প্লান্টে মর্মান্তিক দুর্ঘটনা, ১৬০০ ডিগ্রির গলিত লোহায় পুড়ে মৃত ৮ শ্রমিক
-
‘রেলবন্দি’র জমানা অতীত, বাংলায় ঝুলে থাকা প্রকল্পের কাজে গতি আনতে বিশেষ টাস্ক ফোর্স রাজ্যের