Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
R Praggnanandhaa-Magnus Carlsen

ফের প্রজ্ঞানন্দের কাছে হার কার্লসেনের, নয়া ইতিহাস গড়ে চ্যাম্পিয়নশিপে নজর ভারতীয় দাবাড়ুর

এর আগে ২০২৪ সালেও ১৮ বছর বয়সি প্রজ্ঞানন্দ গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ক্লাসিকাল দাবায় কার্লসেনকে উড়িয়ে দিয়েছিলেন। সময় বদলেছে, ভেন্যু বদলে এসেছে অসলোয়। তবে ম্যাচের ফলাফল বদলায়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৪:০৩

options
link
ফের প্রজ্ঞানন্দের কাছে হার কার্লসেনের, নয়া ইতিহাস গড়ে চ্যাম্পিয়নশিপে নজর ভারতীয় দাবাড়ুর zoom
মুখোমুখি কার্লসেন ও প্রজ্ঞানন্দ।
Advertisement

অসলোয় আয়োজিত নরওয়ে দাবাতে নয়া ইতিহাস লিখলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারালেন ভারতীয় দাবাড়ু। ‘ঘরের মাঠে’ প্রজ্ঞানন্দের বিরুদ্ধে কার্লসেনের ইতিহাস খুবই খারাপ। দিন কয়েক আগেই কার্লসেনকে হারিয়েছে ভারতের ২০ বছর বয়সি দাবাড়ু। ফের সেই ঘটনাই ফিরল অষ্টম রাউন্ডে।

এমনিতেই সেভাবে ফর্মে নেই কার্লসেন। কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিলেন প্রজ্ঞানন্দ। তবে চাপের মুখেও দীর্ঘসময় পর্যন্ত অটল ছিলেন কার্লসেন। কিন্তু ম্যাচ যত গড়ায়, তত বিপাকে পড়েন নরওয়ের দাবাড়ু। চাপের মুখে রক্ষণাত্মক নীতি নিতে গিয়ে মারাত্মক ভুল করে বসেন। চেকমেট করে ফের কার্লসেনকে হারান প্রজ্ঞানন্দ। এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে তিনি তৃতীয় স্থানে আছেন। শিরোপার লড়াইয়ে এখনও টিকে আছেন।

Advertisement

প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে নরওয়ে দাবার আসরে কার্লসেনকে দু’বার হারালেন প্রজ্ঞানন্দ। চতুর্থ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে সাতবারের চ্যাম্পিয়নকে হারান ভারতীয় দাবাড়ু। চাপের মুখে সেবারও কার্লসেনকে ভুল করতে বাধ্য করান তিনি। এর আগে ২০২৪ সালেও ১৮ বছর বয়সি প্রজ্ঞানন্দ গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ক্লাসিকাল দাবায় কার্লসেনকে উড়িয়ে দিয়েছিলেন। সময় বদলেছে, ভেন্যু বদলে এসেছে অসলোয়। তবে ম্যাচের ফলাফল বদলায়নি।

তবে এই জয় নিয়ে বেশি ভাবছেন না প্রজ্ঞানন্দ। তাঁর সাফ কথা, “ম্যাগনাসের বিরুদ্ধে জিততে পারা দারুণ ব্যাপার। টুর্নামেন্টের এই পর্যায়ে ম্যাচ জেতাটাই আসল কথা। ম্যাগনাসকে হারিয়েছি এটা ভাবার থেকে টুর্নামেন্ট জেতাটাই আসল।” তবে প্রজ্ঞানন্দ জিতলেও হেরে গিয়েছেন আরেক ভারতীয় দাবাড়ু ডি গুকেশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.