Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
PV Sindhu

যুদ্ধের মধ্যে আটকে তিনদিন, উদ্বেগ কাটিয়ে দুবাই থেকে ভারতে ফিরলেন সিন্ধু

অল ইংল্যান্ড ওপেন খেলতে দুবাই হয়ে বার্মিংহ্যাম যাচ্ছিলেন ভারতীয় ব্যাডমিন্টনের রানি। কিন্তু শনিবার থেকেই যুদ্ধ শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যে। মিসাইল আছড়ে পড়ে দুবাই বিমানবন্দরেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৪:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৪:০৪

options
link
যুদ্ধের মধ্যে আটকে তিনদিন, উদ্বেগ কাটিয়ে দুবাই থেকে ভারতে ফিরলেন সিন্ধু zoom
পিভি সিন্ধু। ফাইল ছবি।

তিনদিন দুবাইয়ে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরলেন পিভি সিন্ধু। মঙ্গলবার সকালে তিনি বেঙ্গালুরুতে এসে পৌঁছন। উল্লেখ্য, অল ইংল্যান্ড ওপেন খেলতে দুবাই হয়ে বার্মিংহ্যাম যাচ্ছিলেন ভারতীয় ব্যাডমিন্টনের রানি। কিন্তু শনিবার থেকেই যুদ্ধ শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যে। মিসাইল আছড়ে পড়ে দুবাই বিমানবন্দরেও। তবে প্রবল বিপদ কাটিয়ে অবশেষে নিরাপদে ফিরে এলেন সিন্ধু। কিন্তু অল ইংল্যান্ডে এবার খেলা হল না তাঁর।

শনিবার দুবাই পৌঁছনোর পরেই ঘোরতর সমস্যায় পড়েন অলিম্পিকে দু’বার অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা। যুদ্ধ পরিস্থিতির জেরে ইংল্যান্ডগামী বিমান বাতিল করে দেওয়া হয়। এমনকী আমেরিকা-ইজরায়েলের আক্রমণ আছড়ে পড়ে দুবাই বিমানবন্দরেও। সেখানেই নিজের টিমের সঙ্গে আটকে পড়েন সিন্ধু। পরিস্থিতি স্বাভাবিক হয়ে কবে বিমান চলাচল স্বাভাবিক হবে, কবে দুবাই ছেড়ে বেরতে পারবেন তিনি-কোনওটাই নিশ্চিত ছিল না।

Advertisement

নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন সিন্ধু। এক্স হ্যান্ডেলে জানান, ‘বিমানবন্দরের অবস্থা রীতিমতো খারাপ, বহু মানুষ আটকে রয়েছেন। এর আগে যতবার দুবাইয়ে এসেছি, নিরাপদ থেকেছি। কিন্তু এই দুবাইকে তার সাথে মেলাতে পারছি না।’ তিনদিন ধরে দুবাইয়েই আটকে থাকতে বাধ্য হন অলিম্পিকে জোড়া পদকজয়ী। মঙ্গলবার আংশিকভাবে খোলা হয় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি এলাকার আকাশসীমা। সেখান থেকেই ভারতে ফিরে আসেন সিন্ধু।

বেঙ্গলুরুতে পা রেখে স্বস্তির শ্বাস ফেলেছেন ব্যাডমিন্টন তারকা। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গত কয়েকদিন প্রচণ্ড অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে কেটেছে। তবে আমি নিরাপদে বাড়িতে ফিরে এসেছি। দুবাইয়ের সমস্ত আধিকারিক, বিমানবন্দরের কর্মী-সহ প্রত্যেককে ধন্যবাদ জানাই। কঠিন সময়ে তাঁরা আমাদের খেয়াল রেখেছেন, যত্ন নিয়েছেন। তাঁদের পরিষেবা ভাষায় প্রকাশ করা যায় না।’

দুবাইয়ে আটকে পড়ার জেরে এবছরের মতো ঐতিহ্যবাহী অল ইংল্যান্ডে খেলা হল না সিন্ধুর। মঙ্গলবারই থাইল্যান্ডের সুপানিদা কাতেথংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা ছিল সিন্ধুর। সেখানে আর পৌঁছনো হয়নি তাঁর। আপাতত কয়েকটা দিন বিশ্রাম নিতে চান সিন্ধু।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.