সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতের সব রেকর্ড ভেঙে দিল ভারত (India)। আসন্ন প্যারিস অলিম্পিকের (Paris 2024 Olympics) জন্য ইতিমধ্যেই ১৬ জন শুটার ছাড়পত্র পেয়ে গেলেন। যা এর আগে কখনও হয়নি। এই ইভেন্টে অবশ্য ২৪জনকে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি জাকার্তায় এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সে ২৫ মিটার স্পোর্টস পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রিদম সাঙ্গোয়ান। আর তাই ভারতীয় শুটিং দলের ১৬তম সদস্য হিসেবে অলিম্পিকের টিকিট অর্জন করলেন। গত টোকিও অলিম্পিকে ভারতের জার্সি গায়ে ১৫ জন শুটার অংশ নিয়েছিলেন। সেই রেকর্ড এবার ভেঙে গেল।
[আরও পড়ুন: বিশ্বকাপের পর এএফসি কাপ, প্রথম মহিলা হিসেবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের রেফারি ইয়ামাশিতা ইয়োশিমি]
এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে এই নিয়ে তিনটি পদক জিতলেন রিদম। এর আগে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। সেই বিভাগে সোনা জিতেছিলেন এষা। ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগেও রুপো জিতেছিলেন রিদম। অর্জুন সিং চিমার সঙ্গে জুটি বেঁধে সেই পদক জিতেছিলেন তিনি। এবার ভারতের শুটিং দল অলিম্পিকের মঞ্চে কেমন পারফর্ম করেন সেটাই দেখার।
[আরও পড়ুন: সামনেই আইপিএল, নেটে ‘মাহি মার রাহা হ্যায়’ মেজাজে ধোনি, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার, সামাল দিতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার
-
এসিসি নির্বাচনে বিসিসিআইকে টেক্কা, বড় জয়ে এশীয় ক্রিকেটে প্রভাব বাড়ল পাকিস্তানের?
-
প্রায় দেড়শো ইনজেকশনের যন্ত্রণা! যমজ সন্তানের মা হলেন অনুষ্কা, কী নাম রাখলেন?
-
বঙ্গে ফের নিম্নচাপের চোখরাঙানি, ভাসতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য
-
আগুনের গ্রাসে শিশুপ্রাণ! মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩ সদ্যোজাত