দল চলে গিয়েছে বিদেশে টুর্নামেন্ট খেলতে। অথচ পকেটে নেই হোটেলের বিল মেটানোর টাকা। ফের একবার বিশ্বের সামনে লজ্জায় মাথা হেঁট হয়ে গেল পাকিস্তানের। প্রায় কয়েক ঘণ্টা বিদেশের রাস্তায় রাস্তায় ঘুরলেন সেই দেশের খেলোয়াড়রা। একদিকে যখন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মাতামাতি, তখন এই অবস্থা পাকিস্তানের হকি খেলোয়াড়দের।
এফআইএইচ প্রো লিগের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নেমে আয়োজক দেশের কাছে হেরেও গিয়েছে পাক বাহিনী। তার আগে যে অস্বস্তিকর ঘটনার সাক্ষী থেকেছে, সেটারই যেন ছাপ পড়ল পাকিস্তানের খেলায়। পাকিস্তান হকি ফেডারেশন টাকা না দেওয়ায় হোটেলের বুকিং ক্যানসেল করে দেওয়া যায়। কারণ তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই। তাই বেশ কয়েক ঘণ্টা কার্যত রাস্তায় রাস্তায় ঘুরলেন পাকিস্তানের হকি খেলোয়াড়রা।
আরও পড়ুন:
এই বিষয়ে এক সূত্র বলছেন, “প্লেয়ার ও কর্মকর্তাদের জন্য ক্যানবেরায় ফোর স্টার হোটেল বুক করা হয়েছিল। জানানো হয়েছিল, পাকিস্তান হকি সংস্থা সব টাকা শোধ করে দেবে। কিন্তু গত সপ্তাহে ক্যানবেরায় পৌঁছে প্লেয়াররা জানতে পারেন, ওই হোটেলে তাঁদের জন্য কোনও ঘর বুক করাই নেই। এমনকী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি হকি দলের কোচ।” অতএব বেশ কয়েক ঘণ্টায় রাস্তায় ঘুরে বেড়াতে হল খেলোয়াড়দের।
শেষমেশ স্থানীয় পাকিস্তানি বাসিন্দারা উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে অবশ্য হোটেলের ব্যবস্থা হয়। তবে তাতেও সমস্যা মেটেনি। ওই সূত্র আরও বলেন, “হোটেলে তখন আর ঘর ছিল না। তাই অল্প সংখ্যক ঘরে সবাইকে থাকতে হয়েছে। একটা ঘরে দুই-তিনজন প্লেয়ারকে থাকতে হয়েছে। আর পরদিন সেখান থেকেই সোজা মাঠে যেতে হয়েছে।” অবশ্য এর আগে আর্জেন্টিনায় গিয়েও প্লেয়ারদের টাকা আটকে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল পাকিস্তানের হকি খেলোয়াড়দের সঙ্গে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিজ্ঞাপনের মতো ‘স্মুদ-সিল্কি’ চুল পেতে শুধুই শ্যাম্পু? কাজে লাগান সহজ টোটকা
-
নকআউটে নিশ্চিত জার্মানি-সহ তিন দল, কোন অঙ্কে পৌঁছতে পারে ব্রাজিল-পর্তুগাল?
-
রেড রোডে যোগ কার্নিভাল, উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক