Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Novak Djokovic

‘এতটুকু সম্মান নেই…’, ফরাসি ওপেনে ফেডেরারের নজির ভেঙেও বিরক্ত জোকোভিচ, কেন?

চার সেটের লড়াইয়ে দাপুটে পারফরম্যান্সে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ। বিশ্বরেকর্ডও গড়লেন। কিন্তু খুশি হতে পারলেন না তিনি। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৫:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৫:১৮

options
link
‘এতটুকু সম্মান নেই…’, ফরাসি ওপেনে ফেডেরারের নজির ভেঙেও বিরক্ত জোকোভিচ, কেন? zoom
নোভাক জোকোভিচ। ছবি সংগৃহীত।
Advertisement

চার সেটের লড়াইয়ে দাপুটে পারফরম্যান্সে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ। অভিজ্ঞতা ও দক্ষতার মিশেলে ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি। তবে এই জয় শুধু আরেকটি রাউন্ডে ওঠা নয়, এর সঙ্গে জুড়ে গেল ইতিহাসও। রজার ফেডেরারের নজির ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। যা তাঁকে আবারও আলাদা করে তুলে ধরল টেনিসের সর্বকালের সেরাদের তালিকায়। যদিও ম্যাচ জিতেও বিরক্তি গোপন রাখতে পারেননি কিংবদন্তি তারকা।

এই ম্যাচটি ছিল ফরাসি ওপেনে জোকোভিচের ১২০তম উপস্থিতি। ওপেন এরায় কোনও একটি গ্র্যান্ড স্ল্যামে এত বেশি ম্যাচ খেলার নজির আর কারও নেই। এর আগে এই রেকর্ড ছিল রজার ফেডেরারের দখলে। যিনি উইম্বলডনে খেলেছিলেন ১১৯টি ম্যাচ। ফরাসি ওপেনে এর আগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ছিল রাফায়েল নাদালের (১১৬টি)। সেটিও পেরিয়ে গিয়েছেন ‘জোকার’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের ভ্যালেন্টিন রোয়ারকে ৬-৩, ৬-২, ৬-৭, ৬-৩ ফলে হারান জোকোভিচ। প্রথম দুই সেটে সহজেই এগিয়ে গেলেও তৃতীয় সেটে টাইব্রেকারে হারতে হয় তাঁকে। তবে চতুর্থ সেটে আবার নিজের ছন্দে ফিরে এসে ম্যাচ জিতে নেন সার্বিয়ান তারকা। পুরো ম্যাচে ছ’বার প্রতিপক্ষের সার্ভিস ভাঙলেও নিজের সার্ভিস দু’বার খুইয়েছেন তিনি। যা নিয়ে পরের রাউন্ডে আরও সতর্ক হতে হবে।

রুষ্ট জোকোভিচের পালটা হাততালি। ছবি সংগৃহীত।

এই জয়ের মাধ্যমে জোকোভিচ ফরাসি ওপেনে ২১তম বারের মতো তৃতীয় রাউন্ডে উঠলেন। যা আরেকটি বিশ্বরেকর্ড। একই সংখ্যকবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন ফেডেরার। এছাড়া উইম্বলডনে ১৯ বার এবং ইউএস ওপেনে ১৮ বার তৃতীয় রাউন্ডে ওঠার নজিরও রয়েছে জোকোভিচের ঝুলিতে। সব মিলিয়ে গ্র্যান্ড স্ল্যামে ৭৭ বার তৃতীয় রাউন্ডে পৌঁছে সার্বিয়ান তারকা আরও একবার ছাপিয়ে গেলেন ফেডেরারকে (৭৪ বার)।

রোলাঁ গারোর দ্বিতীয় রাউন্ডে ফরাসি টেনিস তারকা ভ্যালেন্তিন রোয়ের বিরুদ্ধে খেলতে নেমে বারবার দর্শকদের বিদ্রূপ শুনতে হয়েছে জোকোভিচকে। ম্যাচ যত গড়িয়েছে, ততই গ্যালারির পরিবেশ উত্তপ্ত হয়েছে। ভ্যালেন্তিনকে সমর্থন করতে গিয়ে সার্বিয়ান তারকাকে কার্যত অপমান করে বসে গ্যালারিতে উপস্থিত দর্শকরা। একটা সময় রীতিমতো বিরক্ত হয়ে ব্যঙ্গ করে হাততালি দিতেও দেখা যায় জোকোভিচকে। একটা সময় চেয়ার আম্পায়ারকে দুই খেলোয়াড়কে সম্মান করার কথা ঘোষণা করতে হয়। ম্যাচের পর ৩৯ বছরের তারকা বলেন, “ওদের কোনও সম্মান নেই। এতটুকু সম্মান নেই! আশা করি এই টুর্নামেন্টে আর কোনও ফরাসি খেলোয়াড়ের সঙ্গে খেলতে হবে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.