এবার কোনও ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন না। তবে অর্জুন পুরস্কার (Arjuna Award) পাচ্ছেন ১৭ জন ক্রীড়াবিদ। এছাড়া জীবনকৃতি অর্জুন সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার অরুমাইনায়াগম। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রক থেকে ২০২৫-র পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছে।
সদ্য কমনওয়েলথ গেমসে ভারত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। সেই প্রতিযোগিতার অনেকেই অর্জুন সম্মান পাচ্ছেন। যেমন, ডেকাথলনে ব্রোঞ্জজয়ী তেজস্বীন শঙ্কর বা বক্সিংয়ে রুপোজয়ী নরেন্দ্র বেরওয়াল। দাবায় বিশ্বকাপজয়ী দিব্যা দেশমুখও আছেন এই তালিকায়। এছাড়াও রেগুলার ক্যাটেগরিতে পাচ্ছেন বিদিত গুজরাতি, মহম্মদ আজমল ভি, প্রিয়াঙ্কা গোস্বামী, তৃষা জলি, গায়েত্রী গোপিচাঁদ, রাজকুমার পাল, লালরেমসিয়ামি, ধনুষ শ্রীকান্ত, সুরজিৎ, পূজা, রুদ্রাংশ খান্ডেলওয়াল, একতা ভান, অরবিন্দ সিং, অখিল শেওরান।
আরও পড়ুন:
জীবনকৃতি ‘অর্জুন পুরস্কার’ পাচ্ছেন প্রাক্তন ফুটবলার অরুমাইনায়াগম। যিনি ১৯৬২ সালে ভারতের এশিয়ান গেমস জয়ী দলের সদস্য ছিলেন। ক্লাব ফুটবলে খেলেছেন মোহনবাগানের হয়ে। এছাড়া ভারতের মহিলা দলের কোচও ছিলেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণকুমার মিশ্রের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। লাইফটাইম ক্যাটেগরিতে শুধুমাত্র ৮৪ বছর বয়সি ফুটবলারই পুরস্কার পাচ্ছেন এবছর।
এছাড়া দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন প্রবীর সিং, ছোটেলাল যাদব ও নেহা নন্দকুমার চবন। এই বিভাগে জীবনকৃতি পাচ্ছেন ধর্মেন্দ্র সিং যাদব ও বীরেন্দ্র কুমার। তবে কেউ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন না। ১৯৯১ থেকে চালু হওয়া এই পুরস্কারে ২০০৮ ও ২০১৪ সালেও কেউ পুরস্কার পাননি। এমনিতেও পুরস্কারের নাম ঘোষণায় অনেকটাই দেরি হয়েছে। চলতি বছরে এশিয়ান গেমসও আছে। মনে করা হচ্ছে, কমনওয়েলথ ও এশিয়াডের সাফল্যের নিরিখেই আগামী বছরের জন্য খেলরত্ন ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার