Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Neeraj Chopra

‘খেলতে পারব ভাবিনি’, কমনওয়েলথে ‘রুপোলি প্রত্যাবর্তনে’র গল্প শোনালেন নীরজ

দীর্ঘ ১০ মাসের লড়াই। একের পর এক চোট, অনিশ্চয়তা আর কঠিন রিহ্যাবের পর অবশেষে প্রতিযোগিতার মঞ্চে ফিরেছিলেন নীরজ চোপড়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ২১:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ২১:৪৩

options
link
‘খেলতে পারব ভাবিনি’, কমনওয়েলথে ‘রুপোলি প্রত্যাবর্তনে’র গল্প শোনালেন নীরজ zoom
গ্লাসগোয় নীরজ চোপড়া। ছবি সংগৃহীত।
Advertisement

দীর্ঘ ১০ মাসের লড়াই। একের পর এক চোট, অনিশ্চয়তা আর কঠিন রিহ্যাবের পর অবশেষে প্রতিযোগিতার মঞ্চে ফিরেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা না এলেও ৮৫.৮৩ মিটার জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছেন। কীভাবে এই কঠিন পথ পেরিয়েছেন, তা নিয়ে মুখ খুলেছেন ভারতের তারকা অ্যাথলিট।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neeraj Chopra (@neeraj____chopra)

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওয় নীরজ বলেন, “এবছর কোনও প্রতিযোগিতায় নামতে পারব ভাবিনি। শুধু অনুশীলন করে গিয়েছি। আজ তার ফল পেয়েছি।” গত কয়েক মাসের কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, “কখনও জ্যাভলিন অনেক দূর যেত। আবার কখনও মনে হত, শরীর যেন সাড়া দিচ্ছে না। গত ১০ মাস কীভাবে কেটেছে, সেটা আমিই জানি।”

প্রত্যাবর্তনের কৃতিত্ব নিজের কোচ জয় চৌধুরী এবং ফিজিও ঈশান মারওয়াহকে দিয়েছেন নীরজ। তাঁর কথায়, “একা প্রত্যাবর্তন সম্ভব ছিল না। ঈশান দিনরাত আমার সঙ্গে থেকেছেন। আর জয় স্যর প্রথম দিন থেকে আমার আত্মবিশ্বাস ভাঙতে দেননি। উনি আমার পরিবারের মতো।”

কোচ জয় চৌধুরী এবং ফিজিও ঈশান মারওয়াহের সঙ্গে নীরজ চোপড়া। ছবি সংগৃহীত।

কমনওয়েলথে সোনা জিতেছেন শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে। রুপো নীরজের ঝুলিতে। ব্রোঞ্জ জিতেছেন ভারতের যশবীর সিং। তবে পদকের চেয়েও বড় খবর, চোটের অন্ধকার কাটিয়ে আবার ছন্দে ফিরছেন ভারতের ‘সোনার ছেলে’। দু’বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে এই প্রত্যাবর্তন তাই বাড়তি আশার আলো দেখাচ্ছে। উল্লেখ্য, মরশুমের সেরা থ্রো করে রুপো জিতেছিলেন নীরজ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.