চোট সারিয়ে কামব্যাকের আশা দেখিয়েছিলেন। কমনওয়েলথ গেমসে রুপো জেতেন নীরজ চোপড়া। এরপর লুসান ডায়মন্ড লিগেও দ্বিতীয় হন। ফাইনালেও জায়গা করে নিয়েছেন। এরপর সামনে এশিয়ান গেমস। কিন্তু সেখানে জ্যাভলিন হাতে নামবেন না নীরজ। ফলে ভারতের একটি কার্যত নিশ্চিত পদক হাতছাড়া হচ্ছে। এই মরশুমেই আর নামবেন না ভারতের ‘সোনার ছেলে’। যার নেপথ্যে ফের চোটের ধাক্কা।
সোশাল মিডিয়ায় নীরজ লিখেছেন, ‘দীর্ঘ পরিশ্রমের পর মনে হয়েছিল, হয়তো প্রত্যাশিত ফর্ম ফিরে পেয়েছি। লুসানে মরশুমে সেরা থ্রো করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারপরই অনুশীলনের সময় গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায়। আমার দল ও ডাক্তারের সঙ্গে কথা বলার ঠিক করি, বাকি মরশুমটা ট্র্যাকের বাইরেই কাটাতে হবে। খুবই হতাশ লাগছে। কারণ নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলাম। কিন্তু কথাতেই আছে, ধাক্কাও জীবনের অঙ্গ। আপাতত আমার লক্ষ্য দ্রুত ফিট হয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরে আসা। সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন:
গত দু’বার এশিয়ান গেমসে সোনা জেতেন নীরজ। ডায়মন্ড লিগেও সোনা জিতেছেন। কিন্তু চোটের জন্য এবার দুই ইভেন্টেই নামতে পারবেন না। তার থেকেও বড় মুশকিল হল, নীরজের ধারাবাহিক চোট। পিঠের সমস্যা প্রায়ই ভোগাচ্ছে। যে কারণে ২৮ বছর বয়সি অ্যাথলিটকে নিয়ে আশঙ্কা যে আদৌ কতদিন টানতে পারবেন? কিংবা নিজের সেরা ফর্মে কি পৌছতে পারবেন?
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 29, 2026
যদি নীরজ কামব্যাকে আশা জাগিয়ে ছিলেন। কমনওয়েলথে রুপো জেতেন। ৮৫.৮৩ মিটার বর্শা ছুড়ে দ্বিতীয় হন। তারপর লুসানে ডায়মন্ড লিগে দ্বিতীয় হন। সেখানে চেনা নীরজকে দেখা যায়। ৮৮.০৫ মিটার ছোড়েন। কিন্তু শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে ৮৮.১৪ মিটার ছোড়েন। অর্থাৎ মাত্র ৯ সেন্টিমিটারের জন্য দ্বিতীয় হন নীরজ। তারপর বলেন, “আমি নিজের টেকনিক উন্নত করেছি। অনেক পরিশ্রম করেছি। অনেক নিশ্চিন্ত লাগছে। প্রতিটা প্রতিযোগিতায় মনে হচ্ছে, আমি আরও ভালো ফর্মে ফিরছি।” কিন্তু এই মরশুমে সেটা হচ্ছে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও
-
‘তিনি বৃদ্ধ হলেন’, সিপিএমের বর্ধিত অধিবেশনে অনুপস্থিত থেকেও ‘বনস্পতির ছায়া’ বিমান বসু
-
২ দিনের সফরে উজবেকিস্তানে মোদি, তাসখন্দে প্রেসিডেন্ট শাভকাতের সঙ্গে ‘গাড়ি কূটনীতি’ প্রধানমন্ত্রীর
-
ঋণে জর্জরিত, বিদ্যুৎহীন বাড়ির ছাদে বাস! উত্তরপাড়ায় যুবকের রহস্যমৃত্যুতে হাজার প্রশ্ন
-
সোনাঝুরি হাটের ‘ঝর্ণা’য় লুকিয়ে বিপদ! বাড়ছে রিল বানানোর হিড়িক, ময়দানে নামল পুলিশ