হিন্দি রিয়ালিটি শো ‘বিগ বস’-২০-তে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম (Mary Kom)। ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কের পর নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। জানালেন, কোনও মহিলা ক্রীড়াবিদকে ছোট করা বা আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না।
‘বিগ বস’-এর ঘরে আর এক প্রতিযোগী কাজি তৌকিরের সঙ্গে ভারতের মহিলা ক্রীড়াবিদদের সাফল্য নিয়ে আলোচনা করছিলেন মেরি। কথায় উঠে আসে টেনিস তারকা সানিয়া মির্জা এবং ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের নাম। সেই সময় মেরিকে বলতে শোনা যায়, “আমাদের দেশের মেয়েদের মধ্যে কারা ভালো খেলেছে? সানিয়া অবশ্যই ভালো করেছে।; সাইনাও ভালো। তবে আমার মতো এতটা সাফল্য ওদের নেই।” মেরির এই মন্তব্যের ভিডিও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। অনেকের অভিযোগ, নিজের সাফল্যের সঙ্গে তুলনা টেনে সানিয়া এবং সাইনার কৃতিত্বকে ছোট করে দেখিয়েছেন মেরি। তাঁদের বক্তব্য, অন্য মহিলা ক্রীড়াবিদদের সাফল্য নিয়ে আলোচনা চলছিল, সেখানে নিজের প্রাপ্তির সঙ্গে তাঁদের তুলনা না করলেই ভালো হত।
আরও পড়ুন:
We apologise if Mary’s words were misunderstood. There was never any intention to demean or compare the journey with that of another athlete. Mary has immense respect for every athlete who represents India and gives their heart and soul to the sport.
Every journey is unique,…
— Dr. M C Mary Kom OLY (@MangteC) September 13, 2026
]
বিতর্কের মধ্যেই মেরির দলের তরফে সোশাল মিডিয়ায় ক্ষমা চাওয়া হয়। বলা হয়েছে, ‘মেরির কথায় কেউ যদি ভুল বুঝলে তার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। অন্য ক্রীড়াবিদদের সাফল্যকে খাটো করা বা তাঁদের সঙ্গে তুলনা করার কোনও উদ্দেশ্য মেরির ছিল না। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে যাঁরা নিজেদের সর্বস্ব দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতিই মেরির গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে।’
উল্লেখ্য, ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে অলিম্পিক্স পদক পেয়েছিলেন তিনি। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ছ’বার সোনা জেতার পাশাপাশি এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও সাফল্য রয়েছে তাঁর। তবে সানিয়া এবং সাইনার কৃতিত্বও কম নয়। সানিয়ার ঝুলিতে রয়েছে ছ’টি গ্র্যান্ড স্ল্যাম এবং টেনিস কেরিয়ারে একাধিক আন্তর্জাতিক খেতাব। সাইনা অলিম্পিকে পদক জেতার পাশাপাশি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও পদক পেয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভূতনিতে লাইফ জ্যাকেট গায়ে নৌকায় রোগী দেখছেন সরকারি চিকিৎসক, বাড়ছে ক্ষোভ
-
‘মোদিকে যা দিয়ে…’! রাখির কুকথায় কঙ্গনার তোপ, ‘তোকে কেউ ঝাড়ুদারেরও চাকরি দেবে না’
-
শিক্ষকদের সম্মানে ডিসানে ‘গুরু প্রণাম’, হৃদ্স্বাস্থ্য থেকে ডায়াবেটিস নিয়ে আলোচনা
-
নিজেকে ভারতীয় রাগবি দলের সদস্য বলে দাবি, গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়া যুবক আসলে কে?
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!