সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত ফর্ম অব্যাহত মনু ভাকেরের। কাজাকাস্থানে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি। এবারের এশিয়ান শুটিং টুর্নামেন্টে যা ভারতের নবম মেডেল। উল্লেখ্য, ১৪৪ বছরের ইতিহাস ভেঙে প্রথম ভারতীয় হিসেবে একটি অলিম্পিকে দুটি মেডেল জিতেছিলেন মনু।
মনুর ইভেন্টে তাঁর ভারতীয় সতীর্থ সুরুচি সিং ও পলক ফাইনালে উঠতে পারেননি। কিন্তু লক্ষ্যভেদ করতে ভুল করেননি মনু। যদিও চিনের কিয়াঙ্কে মা ২৪৩.২ স্কোর করে সোনা জেতেন। অন্যদিকে রুপো জেতেন কোরিয়ার জিন ইয়াং। মনু থামেন ২১৯.৭ পয়েন্টে। এর আগে যোগ্যতা অর্জন পর্বে ৫৮৪ পয়েন্ট নিয়ে ফাইনালে প্রবেশ করেছিলেন মনু। সুরুচি ৫৭৪ পয়েন্টে ১২তম স্থানে শেষ করেন। পলক ৫৭৩ পয়েন্টে ১৭তম স্থানে শেষ করেন। দলগত ক্ষেত্রে মনু, সুরুচি ও পলক ১৭৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন।
গতবছর অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ জেতার পর থেকে দারুণ ছন্দে আছেন মনু। চলতি বছরের এপ্রিলে লিমা লিগে ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতেছিলেন তিনি। তবে জুন মাসে ২৫ মিটার পিস্তল ইভেন্টে মিউনিখ বিশ্বকাপে ষষ্ঠস্থানে শেষ করেন মনু।
অন্যদিকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের প্রথম দিনে ভারতের পুরুষ দল রুপো জিতেছে। অনমোল জৈন (৫৮০), আদিত্য মালরা (৫৭৯) ও এশিয়ান গেমসে সোনাজয়ী সৌরভ চৌধুরী (৫৭৬) মিলিতভাবে ১৭৩৫ স্কোর করে চিনের (১৭৪৪) ঠিক পিছনে শেষ করে। যদিও ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে উঠেও সপ্তম স্থানে শেষ করেন আনমোল।
MEDAL ‼️ 🔔 🚨 Ms. Consistent Manu Bhaker @realmanubhaker strikes 🥉 in the women’s 10m air pistol with a tally of 219.7. Congratulations! 🔥💥🎊🎉🇮🇳#AsianShootingChampionship #Shymkent #TeamIndia #Shooting #IndiaShooting #Shooting pic.twitter.com/56gOB9QuMn
— NRAI (@OfficialNRAI) August 19, 2025
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক