Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
PM Modi

এশিয়াডের দল থেকে বাদ কেন? মোদির দ্বারস্থ মণিকা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তারকার

দল নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে মণিকার দাবি, কেন তাঁকে বাদ দেওয়া হল তার জবাব দিতে হবে। টেবিল টেনিসের নির্বাচনী কমিটি আদৌ যোগ্য কিনা, সেই প্রশ্নও তুলেছেন অভিজ্ঞ টিটি তারকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৪:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৪:২৭

options
link
এশিয়াডের দল থেকে বাদ কেন? মোদির দ্বারস্থ মণিকা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তারকার zoom
মণিকাকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। ফাইল ছবি।
Advertisement

টেবিল টেনিসের সঙ্গে তাঁর নাম প্রায় সমার্থক হয়ে গিয়েছে। কিন্তু সেই মণিকা বাত্রাকে বাদ দিয়েই এবার এশিয়াড এবং কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপের দল গড়া হয়েছে। রিজার্ভে রয়েছেন মণিকা। সেই নিয়ে এবার সোজা সরকারের দ্বারস্থ হলেন তিনি। দল নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে মণিকার দাবি, কেন তাঁকে বাদ দেওয়া হল তার জবাব দিতে হবে। টেবিল টেনিসের নির্বাচনী কমিটি আদৌ যোগ্য কিনা, সেই প্রশ্নও তুলেছেন অভিজ্ঞ টিটি তারকা।

বুধবার মণিকা জানিয়েছেন, কোন যুক্তিতে তাঁকে দল থেকে বাদ দেওয়া হল সেটা স্পষ্টভাবে জানাতে হবে। সঠিক তথ্যপ্রমাণ-সহ জবাব না দিলে টেবিল টেনিস ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর হস্তক্ষেপ চেয়েছেন মণিকা। বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘ অনেকে মনে করছেন আমি এশিয়াডের দলে ঢুকতে চাইছি। বিষয়টি সেরকম নয়। ঘোষিত দলে আমি কোনও বদল চাই না। কিন্তু আমাকে কেন স্কোয়াডে রাখা হল না, সেই উত্তরটা দিতে হবে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মণিকার হুঁশিয়ারি, পর্যাপ্ত তথ্য এবং যাবতীয় যুক্তি সহকারে যদি নিজের প্রশ্নের উত্তর না পান তাহলে আইনি পথে হাঁটতে বাধ্য হবেন। কেবল নিজের জন্য নয়, গত এশিয়াডে পদকজয়ী ঐহিকা মুখোপাধ্যায়ের হয়েও মুখ খুলেছেন মণিকা। তাঁর প্রশ্ন, গত এশিয়াডে ঐতিহাসিকভাবে পদক জিতলেও এবার কেন স্কোয়াড থেকে বাদ দেওয়া হল ঐহিকাকে? মণিকা বলছেন, দেশের হয়ে পদকজয়ীর সঙ্গে যদি এহেন আচরণ করা হয় তাহলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। নির্বাচক কমিটির সদস্যরা ক’টা অলিম্পিক বা এশিয়াড খেলেছেন? খোঁচা দিয়েছেন কমনওয়েলথ সোনাজয়ী মণিকা।

উল্লেখ্য, এশিয়াডের পুরুষ দলে আছেন মানব ঠক্কর, মনুশ শাহ, হরমিৎ দেশাই, পায়াস জৈন এবং গণশেখরন সাথিয়ান। রিজার্ভ হিসেবে রয়েছেন দুই বাঙালি প্যাডলার অঙ্কুর ভট্টাচার্য এবং রণিত ভঞ্জ। মহিলা দলে সুতীর্থা-সিন্ড্রেলা ছাড়া রয়েছেন শ্রীজা আকুলা, দিয়া চিতালে এবং যশস্বিনী ঘোরপরে। আর এক সিনিয়র প্যাডলার স্বস্তিকা ঘোষের সঙ্গে মণিকাকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। ঐহিকা কোনও দলেই স্থান পাননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.