Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Lovlina Borgohain

কমনওয়েলথ শুরুর আগেই ঝুলি ভরল ভারতের, পদক নিশ্চিত লভলিনার, কীভাবে?

Commonwealth Games 2026: উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ভারতের ঝুলিতে প্রথম পদক। কীভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৬:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৬:৩১

options
link
কমনওয়েলথ শুরুর আগেই ঝুলি ভরল ভারতের, পদক নিশ্চিত লভলিনার, কীভাবে? zoom
লভলিনা বরগোহাঁই। ফাইল ছবি।
Advertisement

গ্লাসগো কমনওয়েলথ গেমসে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ভারতের ঝুলিতে প্রথম পদক। মহিলা বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে সরাসরি জায়গা পেয়ে গেলেন লভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)। এর ফলে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন অলিম্পিক পদকজয়ী অসমের ভূমিকন্যা।

কীভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন? ড্রয়ে ‘বাই’ পাওয়ায় তাঁকে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে না। ফলে সরাসরি শেষ চারে চলে গিয়েছেন লভলিনা। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে দুই সেমিফাইনালে পরাজিত বক্সার ব্রোঞ্জ পদক পান। ফলে রিংয়ে নামার আগেই লভলিনার পদক নিশ্চিত হয়ে গিয়েছে। ৩১ জুলাই সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ টিকেবিপি তাফাকি। সেই ম্যাচে জিততে পারলেই সোনার পদকের লড়াইয়ে নামবেন ভারতীয় তারকা বক্সার।

Advertisement

গেমস (Commonwealth Games 2026) শুরুর আগেই লভলিনার পদক জয়ের খবর নিশ্চিতভাবেই ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। বার্মিংহামে ২২টি সোনা-সহ মোট ৬১টি পদক জিতে চতুর্থ হয়েছিল ভারত। এবার ১২৬ সদস্যের দল নিয়ে গ্লাসগোয় নামছে তারা। দলে রয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া, রুপোজয়ী মীরাবাই চানু, ব্রোঞ্জজয়ী লভলিনা বরগোঁহাই, মুরলী শ্রীশঙ্কর, অনিমেষ কুজুর, গুরবিন্দর সিং, তেজস্বীন শঙ্কর, তেজিন্দর পাল সিং তুর, পারুল চৌধুরীর মতো একঝাঁক তারকা। বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক ও প্রতিষ্ঠা সামন্তও পদকের দৌড়ে রয়েছেন।

Commonwealth Games 2026
গ্লাসগোয় লভলিনা। ছবি পিটিআই।

এবার গেমসে ইভেন্টের সংখ্যা কম থাকায় ভারতের মোট পদকের সংখ্যা আগের তুলনায় কম হতে পারে। এবারের গেমস হচ্ছে অনেকটাই ছোট পরিসরে। বার্মিংহামে যেখানে ১৯টি খেলা ছিল। সেখানে গ্লাসগোয় থাকছে মাত্র ১০টি। শুটিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট ও হকির মতো খেলা না থাকায় পদক সংখ্যা কমার আশঙ্কা রয়েছে। যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে ভারতীয় শিবির। ভারতের শেফ দ্য মিশন রোহিত রাজপালের দাবি, “ইভেন্ট কমলেও এবার আমাদের দলে তারকার সংখ্যা অনেক বেশি। তাই পদকের সংখ্যাও কমবে না।” অ্যাথলেটিক্স, বক্সিং, ভারোত্তোলন, জুডো, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, ট্র্যাক সাইক্লিং, লন বোলস ও সাঁতার-সহ একাধিক খেলায় পদকের আশা করছে ভারত। পাশাপাশি পাঁচটি প্যারা বিভাগেও অংশ নেবে ভারতীয় দল।

২৭ জুলাই থেকে শুরু হবে অ্যাথলেটিক্স। নজরে থাকবেন অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়া। যিনি ২০১৮ সালের সোনা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন। অন্যদিকে, ভারোত্তোলনে ভারতের প্রধান ভরসা অলিম্পিক রুপোজয়ী ও দু’বারের কমনওয়েলথ চ্যাম্পিয়ন মীরাবাই চানু। তবে উদ্বোধনের আগেই লভলিনার পদক নিশ্চিত হওয়ায় গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের শুরুটা দুর্দান্ত হল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.