প্রয়াত লিয়েন্ডার পেজের মা জেনিফার। বয়স হয়েছিল ৭২ বছর। তিনি নিজেও দীর্ঘদিন বাস্কেটবল খেলেছেন। ক্যানসারের আক্রান্ত ছিলেন জেনিফার। অবশেষে সেই লড়াই থামল। লিয়েন্ডারের মায়ের প্রমাণে শোকবার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে প্রয়াত হন লিয়েন্ডারের বাবা ভেস পেজ। বছর ঘুরতে না ঘুরতেই মা’কে হারালেন ভারতের কিংবদন্তি টেনিস তারকা।
জেনিফার ১৯৭২ সালের অলিম্পিক্সে ভারতের বাস্কেটবল দলের সদস্য ছিলেন। ১৯৮২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় ভেস পেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভেস ১৯৭১ সালে হকি বিশ্বকাপের ব্রোঞ্জজয়ী দলে ছিলেন। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী হকিদলের সদস্য ছিলেন। এক পরিবারের তিন সদস্যই অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এমন উদাহরণ ভারতে নেই।
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন জেনিফার। অস্ত্রোপচারও হয়েছিল। তবে শেষ পর্যন্ত ৭২ বছরে তাঁর লড়াই থামল। জেনিফারের প্রয়াণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারতের টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজের প্রয়াণে শোকাহত। ভারতীয় ক্রীড়ায় তাঁর অবদান চিরকাল মনে থাকবে। লিয়েন্ডার ও তাঁর পরিবারের জন্য আমার আন্তরিক সমবেদনা রইল। তাঁর পরিবার যেন এই অপূরণীয় ক্ষতিবহন করার শক্তি পায়। তাঁর আত্মার শান্তিকামনা করি।’
Deeply saddened by the passing away of Smt. Jennifer Paes; Mother of Indian Tennis legend Leander Paes.
A former Captain of the Indian Basketball team & Olympian, her immense contribution to Indian Sports and her legacy will always be remembered.
My heartfelt condolences to…— Suvendu Adhikari (@SuvenduWB) May 17, 2026
জেনিফার ছিলেন মাইকেল মধুসূদন দত্তের বংশধর। গত বছর আগস্ট মাসে লিয়েন্ডারের বাবা ভেস পেজ প্রয়াত হন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি’তে যোগদান করেন লিয়েন্ডার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ধর্মীয় গোঁড়ামি আর ঘৃণার রাজনীতি’, ভারতে ‘নাক গলানো’ পাক প্রেসিডেন্টকে ‘শিক্ষা’ দিল নয়াদিল্লি
-
‘জাতীয় স্বার্থেই নিকোবর প্রকল্প’, সবুজ ধ্বংস নিয়ে সাফই দিয়ে রাহুল গান্ধীকে তোপ রিজিজুর
-
‘তুই আমার মামা!’, কেন্দ্রীয় মন্ত্রীর যোগ ব্যায়াম ক্যাম্পে যাওয়ার পথে কেন মেজাজ হারালেন অক্ষয়?
-
এই গাছেই আশ্রয় নিয়েছিলেন বিপন্ন রবিন হুড! মৃত্যু শেরউডের ১২০০ বছর পুরনো সেই বৃক্ষের
-
‘দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন’, বিহারের স্বাস্থ্যমন্ত্রীর যোগা দেখে হেসে খুন নেটিজেনরা