Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Gurbux Singh

প্রয়াত হকি কিংবদন্তি গুরবক্স সিং গ্রেওয়াল, শোকের ছায়া ক্রীড়াজগতে

বিরল নজির রয়েছে গ্রেওয়ালের নামের পাশে। তিনি একই অলিম্পিকে ভাই বলবীর সিংহ গ্রেওয়ালের সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৬:১৩

options
link
প্রয়াত হকি কিংবদন্তি গুরবক্স সিং গ্রেওয়াল, শোকের ছায়া ক্রীড়াজগতে zoom
গুরবক্স সিং। ফাইল ছবি।

একপ্রকার নীরবে চলে গেলেন ভারতের হয়ে অলিম্পিকে পদক জেতা হকি তারকা গুরবক্স সিং গ্রেওয়াল (Gurbux Singh)। শুক্রবার চণ্ডীগড়ের জিরাকপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া মহলে।

১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন গ্রেওয়াল। তিনি একই অলিম্পিকে ভাই বলবীর সিংহ গ্রেওয়ালের সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। সেটাও অলিম্পিকে বিরল নজির। সেই প্রথম একসঙ্গে দুই ভাই হকির মাঠে দেশের প্রতিনিধিত্ব করেন। ঘরোয়া হকিতে গুরবক্স খেলতেন রেলওয়েজের হয়ে। যদিও ছয়ের দশকের মাঝামাঝি সময়ে বেশ কিছু চোট তাঁর কেরিয়ার সংক্ষিপ্ত করে দেয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে অবসরের পরও সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘদিন ওয়েস্টার্ন রেলওয়েজকে কোচিং করিয়েছেন। একটা সময় রাজস্থান-পাঞ্জাব-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হকি খেলোয়াড় তুলে এনে জাতীয় দলে সুযোগ দেওয়ার কৃতিত্বও তাঁর। এছাড়া মুম্বই হকিতেও তাঁর প্রভাব ছিল অনস্বীকার্য। মুম্বই হকি অ্যাসোসিয়েশনের সম্মানীয় সচিব হিসেবে বেশ কয়েকবছর দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া মুম্বইয়ের একাধিক দলে মেন্টর হিসেবে দায়িত্ব সামলেছেন ৷

গ্রেওয়ালের মৃত্যুতে শোকের ছায়া ভারতের হকি মহলে। হকি ইন্ডিয়ার তরফেও শোকপ্রকাশ করা হয়েছে। শোকবার্তায় বলা হয়েছে, “১৯৬৮ সালের অলিম্পিক দলের গর্বিত সদস্য। যেভাবে তিনি অবসরের পরও খেলার মাঠের সঙ্গে যুক্ত থেকে হকির উন্নতিসাধনের চেষ্টা করেছেন সেটা ভোলার নয়। তাঁর কৃতিত্ব আমরা মনে রাখব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.