Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Commonwealth Games 2026

কমনওয়েলথ গেমসে পদকজয়ের অন্যতম দাবিদার ছিলেন, ডোপ বিতর্কে বাদ পড়লেন সেই অ্যাথলিট

কমনওয়েলথ গেমসে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। স্নোপিং নিয়ম লঙ্ঘন করার কারণে ভারতের এই মহিলা অ্যাথলিট বাদ পড়লেন গ্লাসগো কমনওয়েলথের জন্য ঘোষিত ভারতীয় জুডো দল থেকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৫:১৪

options
link
কমনওয়েলথ গেমসে পদকজয়ের অন্যতম দাবিদার ছিলেন, ডোপ বিতর্কে বাদ পড়লেন সেই অ্যাথলিট zoom
তুলিকা মান। ফাইল ছবি।
Advertisement

কমনওয়েলথ গেমসে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। আবার ডোপিং বিতর্ক। ফের নাম তুলতে বাধ্য হলেন ভারতের আর এক জুডোকা তুলিকা মান। স্নোপিং নিয়ম লঙ্ঘন করার কারণে ভারতের এই মহিলা অ্যাথলিট বাদ পড়লেন গ্লাসগো কমনওয়েলথের জন্য ঘোষিত ভারতীয় জুডো দল থেকে। তুলিকা এবারের কমনওয়েলথে পদকজয়ের অন্যতম দাবিদার ছিলেন।

জানা গিয়েছে, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি তাঁকে নোটিস পাঠিয়েছিল। তারপরই তাঁর নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। নাডা সূত্রে খবর, গত ১২ মাসে তুলিকা তিনবার নিজের অবস্থান জানাতে ব্যর্থ হয়েছেন। তারপরই তুলিকাকে নোটিস পাঠায় নাডা। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় দলের এক জুডো কোচ বলেছেন, “তুলিকা একবছরের মধ্যে নিজের ‘হোয়ার অ্যাবাউটস’ তিনবার নাডাকে জানাতে পারেনি। নাডা ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে। সেই কারণেই ভারতীয় দল থেকে ওর নাম বাদ দেওয়া হয়েছে।”

Advertisement

উল্লেখ, গতকালই ভারতের পুরুষ জুডোকা অরুণ কুমার ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় কমনওয়েলথগামী ভারতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। তাঁর শরীরে অ্যানাবলিক স্টেরয়েড পাওয়া গিয়েছে। অরুণ কুমারের বাদ পড়াটা যেমন ধাক্কা, তেমনই ধাক্কা তুলিকার বাদ পড়াও। এবারের কমনওয়েলথে তিনি ছিলেন ভারতের পদক জয়ের আশা। ২০২৪ প্যারিস অলিম্পিকেও নেমেছিলেন। ২০২২ ও ২০২৪ বিশ্বচ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছিলেন তুলিকা। ভারতীয় জুতো দল এখনও গ্লাসগো রওনা হয়নি। কারণ, তাদের ইভেন্ট শুরু ৩১ জুলাই। ভারতীয় জুড়েকারা গ্লাসগো উড়ে যাবেন ২৭ জুলাই।

এদিকে, গতকাল রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোর ওভো হাইড্রো এরিনায় শুরু হয়েছে এবারের কমান্ডয়েলথ গেমস। মার্চ পাস্টে ভারতের জাতীয় পতাকা বহন করেন ভারোত্তোলক মীরবাঈ চানু এধা বক্সার লভলিনা বরগোহাঁই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.