Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Jaspal Rana

বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন বুকে ব্যথা, মাত্র ৪৯ বছরে প্রয়াত মনু ভাকেরের কোচ

মনু ভাকেরের সঙ্গে একসময় বিবাদেও জড়ান যশপাল। তিনি নিজেও চূড়ান্ত সফল একজন অ্যাথলিট ছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১০:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১০:৪১

options
link
বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন বুকে ব্যথা, মাত্র ৪৯ বছরে প্রয়াত মনু ভাকেরের কোচ zoom
কোচ যশপালের সঙ্গে মনু ভাকের। ফাইল ছবি।
Advertisement

অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকেরের কোচ যশপাল রানা প্রয়াত। মাত্র ৪৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। শুক্রবার দিল্লির এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন যশপাল।

কিছুদিন আগে জার্মানির মিউনিখে বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যাথা অনুভব করেন। সেসময় জার্মানিতেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। দেশে ফেরার পথে বিমানে ফের বুকে ব্যাথা অনুভব করেন তিনি। দেশে ফেরার পরই দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয় যশপালকে। সেখানে চিকিৎসকরা জানান, যশপালের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। তাঁর বুকে স্টেন্ট বসানো হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। শুক্রবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন যশপাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মনু ভাকেরের সঙ্গে যশপালের সম্পর্ক পুরনো। অলিম্পিক চলাকালীন মনুর মেন্টর ও কোচ ছিলেন তিনি। সেখানে জোড়া পদক জেতেন তারকা শ্যুটার। কিন্তু অলিম্পিকের পরেই কোচের সঙ্গে বিবাদে জড়ান যশপাল। মাঝখানে বছর দু’য়েক যশপালের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না মনুর। পরে আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে যশপালের অধীনে কাজ করেন মনু। তবে মনু ছাড়াও একাধিক সফল ছাত্রছাত্রী রয়েছেন যশপালের।

তাছাড়া যশপাল নিজেক খ্যাতনামা শুটার। একাধিক কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক এনেছেন তিনি। ১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত টানা চারটি কমনওয়েলথ গেমসে দেশের প্রতিনিধিত্ব করেন। ২০০৬ দোহা এশিয়ান গেমসে রীতিমতো চমকে দেন তিনি। ওই একটি প্রতিযোগিতাতেই তিনটি সোনা জেতেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক রয়েছে যশপালের নামে। সেই সফল কোচ ও অ্যাথলিট মাত্র ৪৯ বছরে প্রয়াত হলেন। স্বাভাবিকভাবেই শোকের ছায়া দেশের ক্রীড়ামহলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.