Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Vinesh Phogat

ফেডারেশনের সামনে নত হবেন না! জাতীয় প্রতিযোগিতা থেকে বাদ পড়ে রহস্যময় পোস্ট ভিনেশের

ফেডারেশন তাঁকে জাতীয় ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে নিষিদ্ধ করে দিয়েছে। যদিও হাল ছাড়তে নারাজ কমনওয়েলথ গেমসে তিনবারের পদকজয়ী। সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১০:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১০:৪৩

options
link
ফেডারেশনের সামনে নত হবেন না! জাতীয় প্রতিযোগিতা থেকে বাদ পড়ে রহস্যময় পোস্ট ভিনেশের zoom
ভিনেশ ফোগাট। ফাইল ছবি।

জাতীয় ওপেন র‌্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছেন ভিনেশ ফোগাট। যার জেরে আন্তর্জাতিক মঞ্চে ফেরার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ফেডারেশন তাঁকে জাতীয় ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে নিষিদ্ধ করে দিয়েছে। যদিও হাল ছাড়তে নারাজ কমনওয়েলথ গেমসে তিনবারের পদকজয়ী। সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন তিনি।

উত্তরপ্রদেশের গোন্ডায় ১০ মে, রবিবার থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। চলবে মঙ্গলবার পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশ নিয়েই প্যারিস অলিম্পিকের পর ম্যাটে ফেরার স্বপ্ন দেখছিলেন ভিনেশ। তবে জাতীয় কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে ভিনেশকে ১৫ পাতার একটি নোটিস পাঠানো হয় শনিবার। সেখানে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, ডোপ-বিরোধী নিয়ম লঙ্ঘন এবং ভারতীয় কুস্তির ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ২০২৬ সালের ২৬ জুন পর্যন্ত তিনি দেশের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

Advertisement

বিতর্কের মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ভিনেশ। সেখানে তিনি ইঙ্গিত দেন যে লড়াই থেকে সরে আসছেন না। লেখেন, ‘জীবন গভীর ঘূর্ণাবর্তের মধ্যে আটকে আছে। পৃথিবী আমার চরিত্রে ত্রুটি খুঁজতে ব্যস্ত। তবুও জীবন সবসময় মাথা উঁচু রাখার কথা শেখায়। কোনও তরবারির শক্তি নেই যা তাকে নত করতে পারে।’ গোটা ঘটনায় নতুন করে সামনে এসেছে ভিনেশ এবং ভারতীয় কুস্তি সংস্থার দীর্ঘদিনের সংঘাত। সম্প্রতি জাতীয় র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা নিয়েও সমস্যার মুখে পড়েছিলেন তিনি। ভিনেশ অভিযোগ করেছিলেন, ফেডারেশন ইচ্ছাকৃতভাবেই তাঁর প্রত্যাবর্তনের পথ আটকে দেওয়ার চেষ্টা করছে। কয়েকদিন আগেই ভিনেশ জানিয়েছিলেন, ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্তার শিকার তিনি নিজেও। তার ‘প্রতিশোধ’ হিসাবেই কি ভিনেশের প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে? বর্তমানে কুস্তি ফেডারেশনের সভাপতি পদে রয়েছেন ব্রিজভূষণের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত সঞ্জয় সিং। তাঁর অঙ্গুলিহেলনেই কি শেষ হয়ে গেল ভিনেশের কামব্যাকের স্বপ্ন?

ফেডারেশনের দাবি, অবসর ভেঙে ফের প্রতিযোগিতায় ফিরতে হলে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী ছ’মাস আগে নোটিস দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম মানেননি ভিনেশ। নোটিসে আরও বলা হয়, প্যারিস অলিম্পিকে ওজনজনিত কারণে অযোগ্য ঘোষিত হওয়া, অ্যান্টি-ডোপিং সংক্রান্ত ‘হোয়্যারঅ্যাবাউটস’ নিয়মে গাফিলতি ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে। ২০২৪ সালের মার্চ মাসে জাতীয় দল বাছাইয়ের ট্রায়াল আয়োজন করেছিল সেই সময় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন নিযুক্ত অ্যাড-হক কমিটি। ওই ট্রায়ালে দু’টি পৃথক ওজন বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভিনেশ ফোগাট। এই বিষয়টিকেও নিয়মভঙ্গের আওতায় এনে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.