বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে গেলে পাকিস্তানকে হারাতে হবে। বুধবার হরমনপ্রীত সিংদের সামনে অঙ্কটা খুব সহজ ছিল। গোটা ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই হল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে। প্রথমদিকে ভারতের দাপট থাকলেও পরে কামব্যাক করে পাকিস্তান। শেষ পর্যন্ত পাকবধ করে হকি বিশ্বকাপে এখনও ভেসে রইল টিম ইন্ডিয়া।
আগের ইংল্যান্ডের বিরুদ্ধে হারটাই ভারতকে সমস্যায় ফেলে দিয়েছিল। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসাবে কে পরের রাউন্ডে যাবে, তা নিয়ে লড়াই ছিল ভারত-পাকিস্তানের মধ্যে। তবে সাম্প্রতিক অতীতে পাকিস্তানের থেকে ভারতীয় হকি এগিয়ে গিয়েছে কয়েককদম। চলতি বছরের শুরুর দিকে ভারতের কাছে সাত গোল খেয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক হকিতেও ভারতের সাফল্য রীতিমতো চমকপ্রদ। পরপর দু’টি অলিম্পিকে পদক জিতেছে তারা।
আরও পড়ুন:
ফলে বুধবারের ম্যাচে ভারত জিতবে এমনটা ধরেই নিয়েছিলেন অনেকে। ম্যাচের প্রথম মিনিট থেকেই ভারত দাপুটে ভঙ্গিতে ম্যাচ শুরু করে। পাঁচ মিনিটের মাথায় ভারত পেনাল্টি কর্নার পায়। অধিনায়ক হরমনপ্রীত গোল করতে কোনও ভুল করেননি। মাত্র ৬ মিনিটের ব্যবধানে ফের গোল। অভিষেকের বাড়ানো দুর্ধর্ষ পাসে হালকা ছোঁয়ায় তেকাঠিতে বল ঠেলে দেন মনবীর। প্রথম কোয়ার্টারে ২-০ এগিয়ে গিয়ে তখন ফুটছ ভারতীয় দল। ২১ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত। পাক ব্রিগেডের সাত গোল খাওয়ার স্মৃতি আবারও ফিরতে পারে বলে মনে হচ্ছিল ভারতীয় দলকে দেখে।
ঠিক সেসময়েই পাকিস্তানের কামব্যাক। ২২ মিনিটে পাকিস্তান প্রথম গোল শোধ করল। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তিনটে গোল দিয়েছে পাক ব্রিগেড। কিন্তু ভারতকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। ম্যাচ শেষ হল ৫-৩ ফলে। অধিনায়ক হরমনপ্রীতের পাশাপাশি জোড়া গোল করলেন অভিষেকও। ভারতের পঞ্চম গোলটি করেন হার্দিক সিং। বুধবার হারের পর এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসাবে নকআউটে পৌঁছে গেল ভারত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা
-
লক্ষ্মীবারেই কৌশিকী অমবস্যা! তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে রইল সমস্ত খুঁটিনাটি
-
সেপ্টেম্বরেই পুজোর বোনাস জুটমিল শ্রমিকদের! উন্নয়নে বাংলাকে গুজরাট করার ডাক অর্জুনের