Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Independence Day 2026

‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির

অলিম্পিকে যতরকম খেলা হয়, তার প্রায় তিন-চতুর্থাংশে ভারতীয়রা প্রতিদ্বন্দ্বিতাই করেন না। সেই কথা জানালেন প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ০৯:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ০৯:২১

options
link
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির zoom
লালকেল্লায় ভাষণ প্রধানমন্ত্রী মোদির। ছবি: পিটিআই
Advertisement

২০৩৬-র অলিম্পিক ভারতে আয়োজন করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে ফের সেই কথা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। তবে সমস্যার কথাও স্বীকার করে নিলেন। অলিম্পিকে যতরকম খেলা হয়, তার প্রায় তিন-চতুর্থাংশে ভারতীয়রা প্রতিদ্বন্দ্বিতাই করেন না। সেই ‘দুর্বলতা’ ঘোচাতে এখন থেকেই ‘জেন আলফা’দের ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদি। এখন যাদের ৫-১৫ বছর বয়স, তাদের তৈরি হতে বলছেন তিনি। যাতে ২০৩৬-র মধ্যে তারা অলিম্পিকে খেলার যোগ্য হয়ে ওঠে।

২০৩০-এ ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করছে। এরপরের লক্ষ্য ২০৩৬-এ অলিম্পিক আয়োজন। এই নিয়ে এর আগে বহুবার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে অলিম্পিক আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছে ভারত। এদিন মোদিকে বলতে শোনা যায়, “অলিম্পিকে ৪০ ধরনের খেলা হয়। তাতে প্রায় ৩১৫ থেকে ৩৫০ ইভেন্ট হয়। আপনাদের জানলে দুঃখ হবে, এর মধ্যে দুই-তৃতীয়াংশ খেলায় ভারতীয়রা প্রতিদ্বন্দ্বিতাই করেন না। আমরা যোগ্যতাই অর্জন করতে পারি না। নতুন প্রজন্মকে বলছি, আমি আপনাদের সাহায্য চাই। আমরা চাই, ২০৩৬-এর অলিম্পিক ভারতে হোক। সেখানে যে খেলাগুলোয় ভারত নেই, সেই তিন-চতুর্থাংশ খেলার জন্য আমাদের নতুন প্রতিভা চাই।”

Advertisement

মোদির সংযোজন, “আমাদের যদি ২০৩৬-র জন্য খেলোয়াড় চাই, তাহলে এখন থেকে ৫, ১০, ১৫ বছরের নতুন প্রজন্মের দিকে নজর দিতে হবে। আর সেই জন্য ৫ থেকে ১৫ বছরের ছেলে-মেয়েদের জন্য খেলার প্রতিভা খোঁজার জন্য গ্রামে-শহরের স্কুলে-স্কুলে আমাদের অভিযান চালাতে হবে। তাদের প্রতিভা খুঁজে বিশেষ ট্রেনিং দিতে হবে। দেশের জন্য ভালো ক্রীড়াবিদ বানাতে হবে।” উল্লেখ্য, যাদের জন্ম ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে, তাদেরকেই ‘জেন আলফা’ বলে ধরা হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.