রাতারাতি জার্সির রং বদল থেকে শুরু করে একাধিক বিতর্ক। এবার পদ খোয়ালেন ভারতীয় হকি সংস্থার ডিরেক্টর জেনারেল আর কে শ্রীবাস্তব। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করলেন হকি ইন্ডিয়ার (Hockey India) সভাপতি তথা প্রাক্তন খেলোয়াড় দিলীপ তিরকে। শ্রীবাস্তবকে একটি নোটিস পাঠিয়েছেন দিলীপ। সেখানে তাঁর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে।
শ্রীবাস্তবের বিরুদ্ধে বহু অভিযোগ। যার মধ্যে মূল অভিযোগটি হল রাতারাতি দলের জার্সির রং বদলে দেওয়া। যা কিনা অন্য কারও পরামর্শ না করেই করা হয়েছিল বলে অভিযোগ। আগস্ট মাসে হকি বিশ্বকাপ ছিল। তার আগে নতুন জার্সি উন্মোচনের ভিডিও প্রকাশ করে ফেডারেশন। সেখানেই দেখা যায়, চিরাচরিত নীল জার্সি নয়, ভারতীয় হকি তারকাদের পরনে গেরুয়া রঙের জার্সি। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। পরে আবার সেই জার্সির রং বদলের সিদ্ধান্ত হয়েছে। আগামী এশিয়ান গেমসে ফের নীল জার্সিই পর্বে ভারতীয় দল।
আরও পড়ুন:
অভিযোগ দলের জার্সির রং বদলের এই সিদ্ধান্ত নাকি একাই নিয়েছিলেন শ্রীবাস্তব। কোচ, খেলোয়াড় বা বোর্ডের অন্য কারও সঙ্গে কোনওরকম আলোচনা করেননি। পরে যখন জার্সির রং ফের কমলা থেকে নীল করা হল তখনও একাই সিদ্ধান্ত নেন। শ্রীবাস্তবের বিরুদ্ধে অবশ্য আরও একাধিক অভিযোগ রয়েছে। হকি ইন্ডিয়া লিগের মতো প্রতিযোগিতার দায়িত্ব ছেড়ে বিশ্বকাপের সময় নেদারল্যান্ডস ও বেলজিয়াম উড়ে গিয়েছিলেন শ্রীবাস্তব। কাউকে জানাননি তিনি। সেই নিয়েও বিতর্ক হয়েছে।
এই সব নানাবিধ বিতর্কের জেরেই শ্রীবাস্তবকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। দিলীপ তিরকে তাঁকে একটি নোটিস পাঠিয়েছেন। সেই নোটিসে তাঁর বিরুদ্ধে আটটি অভিযোগ করা হয়েছে। তাঁকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তার মধ্যে আটটি অভিযোগের জবাব দিতে হবে। ততদিন হকি ইন্ডিয়ার কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিজেকে ভারতীয় রাগবি দলের সদস্য বলে দাবি, গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়া যুবক আসলে কে?
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!
-
‘কুঁড়ে’ প্রতিযোগীদের উপর রেগে কাঁই ‘বিগ বস’, সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?
-
পুজো উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করতে রুদ্রনীলের নেতৃত্বে সমিতি বিজেপির! ‘ফোরাম ফর দুর্গোৎসবে’র ভবিষ্যৎ?
-
একঘণ্টা অপেক্ষার পরও আসেননি অধ্যক্ষ, কলেজের পরিচালন কমিটির সভাপতি দায়িত্ব নিজেই নিলেন কৌস্তভ!