Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Commonwealth Games 2026

ভারোত্তোলনে রুপোলি সাফল্য, জ্ঞানেশ্বরীর হাত ধরে কমনওয়েলথে পঞ্চম পদক ভারতের ঝুলিতে

২৩ বছর বয়সি ভারতীয় ভারোত্তোলক মোট ১৯৯ কেজি তোলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ২০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ২০:৫৮

options
link
ভারোত্তোলনে রুপোলি সাফল্য, জ্ঞানেশ্বরীর হাত ধরে কমনওয়েলথে পঞ্চম পদক ভারতের ঝুলিতে zoom
জ্ঞানেশ্বরী যাদব। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) ভারতকে পঞ্চম সাফল্য এনে দিলেন জ্ঞানেশ্বরী যাদব। ভারোত্তোলন বিভাগে রুপো জিতলেন ২৩ বছর বয়সি জ্ঞানেশ্বরী। ৫৩ কেজি বিভাগে নাইজেরিয়ার ওনোমে দিদিহের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানেন তিনি। ভারতীয় ভারোত্তোলক মোট ১৯৯ কেজি তোলেন। যার মধ্যে ৮৮ কেজি স্ন্যাচ এবং ১১১ কেজি ক্লিন অ্যান্ড জার্ক ছিল। জ্ঞানেশ্বরীর হাত ধরে এবার কমনওয়েলথ গেমসে পঞ্চম পদক ঢুকল ভারতের ঝুলিতে।

ওজন তুলতে জ্ঞানেশ্বরীকে দেখে মনে হয়নি বিন্দুমাত্র সমস্যা হচ্ছে। একঝোঁকে যেভাবে ৮৮ কেজি তুলে ফেললেন, তাতে মনে হল ৯০ কেজি হলেও অসুবিধা হত না। তবে নাইজেরিয়ার ওনোমেও কড়া টক্কর দেন। জ্ঞানেশ্বরীর ৮৮ কেজির জবাবে তিনি ৯৩ কেজি ওজন তোলেন। যা কমনওয়েলথে এই বিভাগে রেকর্ড। এরপর জ্ঞানেশ্বরী ১০৩ কেজি, ১০৪ কেজি ও শেষে সহজে ১১১ কেজিও তুলে ফেলেন। জবাবে ওনোমে দিদিহ ১১০ কেজি তুললেও সব মিলিয়ে তিনিই সোনা জেতেন। রুপো নিয়েই সন্তুষ্ট রাখতে হবে জ্ঞানেশ্বরীকে।

Advertisement

এদিন লং জাম্পে ফাইনালে উঠেছেন ভারতের মুরলী শ্রীশঙ্কর ও সত্যনাথন। কোয়ার্টার ফাইনালে উঠেছেন বক্সার অঙ্কুশ। ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে উঠেছেন সজন প্রকাশ। হার্ডলে ফাইনালে গিয়েছেন তেজস। তবে গুরিন্দরবীর সিং ১০০ মিটার দৌড়ে সেমিফাইনালে উঠতে পারেননি। আর্টিস্টিক জিমন্যাস্টিকে সপ্তম হয়েছেন প্রতিষ্ঠা সামন্ত।

চলতি কমনওয়েলথ গেমসে ভারত পাঁচটি পদক জিতেছে। এখন পর্যন্ত ভারতের জেতা সব পদকই ভারোত্তোলনে এসেছে। মীরাবাই চানু, ঋষিকান্ত সিং ও রাজা মুথুপান্ডি রৌপ্য এবং ঝান্ডু কুমার ব্রোঞ্জ পদক জিতেছেন। প্যারা পাওয়ারলিফটিংয়ের হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতে ঝান্ডু কুমার ভারতের পদক তালিকার সূচনা করেন। পদক তালিকায় ভারত বর্তমানে অষ্টম স্থানে রয়েছে। ১৭টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জসহ মোট ৪০টি পদক নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.