মাদক পাচার মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক থাকার পর গ্রেপ্তার ভারতীয় কুস্তিগির। অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে রাঁচি পুলিশ। ধৃতের নাম অমিত। ধৃত হরিয়ানার রোহতক জেলার সাম্পলা থানা এলাকার বাসিন্দা। এক সময় জাতীয় স্তরের কুস্তিগির ছিলেন। ২০১৩ সালে জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতায় ব্রোঞ্জও জিতেছিলেন।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ২০ এপ্রিল ধুর্বা থানা এলাকায় এনডিপিএস আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় প্রায় ৫০০ গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে পুলিশ মাদক পাচারের একটি চক্রের সন্ধান পায়। সেই সূত্রেই উঠে আসে অমিতের নাম। এর পর থেকেই পলাতক ছিলেন অমিত। তবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন।
আরও পড়ুন:
তদন্তকারীরা জানতে পারেন, দিল্লিতে গা-ঢাকা দিয়ে রয়েছেন অমিত। এর পর ধুর্বা থানার পুলিশ দিল্লি ক্রাইম ব্রাঞ্চের এনআর-২ শাখার সঙ্গে যোগাযোগ করে। এরপরেই শুরু হয় অভিযুক্তের খোঁজ। পুলিশ জানিয়েছে, গত ১৮ আগস্ট রোহিণীর মধুবন চক এলাকায় অভিযান চালিয়ে অমিতকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে রোহিণীর আদালতে হাজির করানো হলে তিন দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর হয়। এর পর তাঁকে রাঁচিতে নিয়ে আসে পুলিশ।
হাতিয়ার ডিএসপি নীরজ কুমার জানিয়েছেন, তদন্তে ঝাড়খণ্ড থেকে আফিম সংগ্রহ করে দিল্লিতে পাচারকারী একটি সক্রিয় চক্রের সন্ধান মিলেছে। সেই চক্রের সঙ্গে অমিতের কী যোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই কারবারে আরও কারা জড়িত, কোথায় মাদক সরবরাহ করা হত এবং অন্য রাজ্যগুলিতে কীভাবে তা পৌঁছত– সে সবও তদন্ত করে দেখছেন আধিকারিকেরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস
-
‘ঘনিষ্ঠ মুহূর্তে ওর নতুন বয়ফ্রেন্ডের ফোন’, তারপর? পুরুলিয়া কাণ্ডে ফাঁস যুগলের শেষমুহূর্তের কথোপকথন!