Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Australian Open

‘মধুর প্রতিশোধে’ অস্ট্রেলীয় ওপেনের নতুন ‘রানি’ রিবাকিনা, ফাইনালে হতাশার হার সাবালেঙ্কার

রড লেভার এরেনায় ফাইনালে ফেভারিট হিসেবেই নেমেছিলেন সাবালেঙ্কা। এমনকী মুখোমুখি সাক্ষাতেও শীর্ষবাছাই টেনিস তারকাই এগিয়ে ছিলেন। কিন্তু এবার রিবাকিনা প্রতিশোধ নিলেন। ২০২৩-এর অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছেই হেরেছিলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬, ১৮:০৮

options
link
‘মধুর প্রতিশোধে’ অস্ট্রেলীয় ওপেনের নতুন ‘রানি’ রিবাকিনা, ফাইনালে হতাশার হার সাবালেঙ্কার zoom
অস্ট্রেলীয় ওপেন ট্রফি হাতে এলেনা রিবাকিনা। ছবি: সংগৃহীত

প্রথমবার অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনা। ফাইনালে তিনি হারালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা এরিনা সাবালেঙ্কাকে। ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে কাজাখস্থানের রিবাকিনা জিতলেন ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে। ২০২২ সালের উইম্বলডন জয়ের পর আবার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। অন্যদিকে ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলীয় ওপেন জিতলেও পরপর দু’বার ফাইনালে হারলেন বেলারুশের সাবালেঙ্কাকে।

রড লেভার এরেনায় ফাইনালে ফেভারিট হিসেবেই নেমেছিলেন সাবালেঙ্কা। এমনকী মুখোমুখি সাক্ষাতেও শীর্ষবাছাই টেনিস তারকাই এগিয়ে ছিলেন। কিন্তু এবার রিবাকিনা প্রতিশোধ নিলেন। ২০২৩-এর অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছেই হেরেছিলেন তিনি। এদিন মাত্র ৩৭ মিনিটেই ৬-৪ ব্যবধানে নিজের প্রথম সেট জিতে নিয়ে অস্ট্রেলীয় ওপেনের নতুন ‘রানি’ রিবাকিনা। সাবালেঙ্কার সার্ভিস ব্রেক করার পাশাপাশি নিজের সার্ভিসগুলোও ধরে রাখেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দ্বিতীয় সেটে অবশ্য কামব্যাক করেন সাবালেঙ্কা। রিবাকিনার সার্ভিস ব্রেক করে ৬-৪ ব্যবধানে সেট জিতে নেন। তৃতীয় সেটেও দাপটের সঙ্গে শুরু করেন সাবালেঙ্কা। প্রথম তিনটি গেম জিতে নেওয়ার পর মনে হয়েছিল, হয়তো অনায়াসে ম্যাচ পকেটে পুরে ফেলবেন। কিন্তু রিবাকিনা যেভাবে সার্ভিস ভাঙতে শুরু করেন, তাতে আর ফিরে আসার রাস্তা খুঁজে পাননি সাবালেঙ্কা। টানা পাঁচটি ম্যাচ জিতে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান রিবাকিনা। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে ম্যাচ জিতে নেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা।

Elena Rybakina beats Aryna Sabalenka for first Australian Open title
অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা ও রানার্স সাবালেঙ্কা। ছবি: সংগৃহীত

২০২২-এ উইম্বলডন জিতেছিলেন রিবাকিনা। তারপর ফাইনালে উঠেও অস্ট্রেলীয় ওপেনে সাবালেঙ্কার কাছে হারতে হয়েছিল। অবশেষে সেই টুর্নামেন্টেই মধুর প্রতিশোধ রিবাকিনার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.