গ্লাসগো কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2026) মঞ্চে দাপট দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। এ পর্যন্ত গোটা দশেক পদক এসেছে ভারতের ঝুলিতে। তবে খেলার মাঠে শুধু নয়, মাঠের বাইরেও থাকছে ভারতীয়দের চমক। কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে দেখা যাবে ভারতীয় সঙ্গীতজগতের দুই প্রজন্মের সুরের জাদু।
কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন কিংবদন্তি গায়ক এবং সুরকার শংকর মহাদেবন। সঙ্গে তাঁর দুই ছেলে সিদ্ধার্থ এবং শিবমও পারফর্ম করবেন মিনিট কুড়ির ওই অনুষ্ঠানে। তবে সমাপ্তি অনুষ্ঠানে সবচেয়ে চমকপ্রদ নাম ঋষভ ঋখিরাম শর্মা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নতুন নক্ষত্র এবং সেতার বাদক ঋষভ। মাত্র ১০ বছর বয়সে কিংবদন্তি পণ্ডিত রবিশঙ্করের শেষ শিষ্য হওয়ার পর থেকে আন্তর্জাতিক মঞ্চে তাঁর সাফল্যের গল্প সত্যিই অভাবনীয়। ঋষভ পণ্ডিত রবিশঙ্করের সর্বশেষ এবং সর্বকনিষ্ঠ শিষ্য।
আরও পড়ুন:
আগামী ২ আগস্ট শেষ হবে কমনওয়েলথ গেমস। জানা গিয়েছে, সমাপ্তির মঞ্চে মোট ২০ মিনিটের অনুষ্ঠান হবে গ্লাসগোতে। সেই ২০ মিনিটে মূলত দুই প্রজন্মের এবং দুই ঘরানার ভারতীয় মিউজিক উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। বলে রাখা দরকার, অতীতেও কমনওয়েলথ গেমসে বহু ভারতীয় শিল্পী পারফর্ম করছেন। সেই তালিকায় নাম রয়েছে সোনু নিগম, শুভা মুদগাল, কৈলাশ খের, সুখবিন্দর সিং, হরিহরন, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল এবং এ আর রহমানের। এবার সেখানে নাম উঠল শঙ্কর মহাদেবন ও ঋষভ ঋখিরাম শর্মার।
উল্লেখ্য, কমনওয়েলথ গেমস শুরু হয়েছে গত ২৩ জুলাই। বিশ্বের মোট ৭৪টি দেশ এবং স্বশাসিত অঞ্চলের প্রায় ৩ হাজার অ্যাথলিট ওই মেগা ইভেন্টে অংশ নিয়েছেন। স্কটল্যান্ডের গ্লাসগোয় ওই গেমসে এবার ভারত ১২২ জনের দল পাঠিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া