Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
CWG 2026

কমনওয়েলথে সাফল্যের পর বড় ঘোষণা, আন্তর্জাতিক পদক জিতলেই মোটা অঙ্কের পুরস্কারমূল্য

জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ীদের জন্য নতুন আর্থিক পুরস্কারের তালিকা ঘোষণা করেছে সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৪:৫৬

options
link
কমনওয়েলথে সাফল্যের পর বড় ঘোষণা, আন্তর্জাতিক পদক জিতলেই মোটা অঙ্কের পুরস্কারমূল্য zoom
গ্লাসগো কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে নীরজ চোপড়া ও পিটি ঊষা। ছবি সংগৃহীত।
Advertisement

গ্লাসগো কমনওয়েলথ গেমসে চতুর্থ হয়েছে ভারত। ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৯টি পদক টিম ইন্ডিয়ার ঝুলিতে। এমন সাফল্যের পর পুরস্কারমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ীদের জন্য নতুন আর্থিক পুরস্কারের তালিকা ঘোষণা করেছে সরকার। অলিম্পিক থেকে শুরু করে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যুব প্রতিযোগিতা এবং প্যারা স্পোর্টস– সব ক্ষেত্রেই বেড়েছে নগদ পুরস্কারমূল্যের অঙ্ক।

সবথেকে বেশি পুরস্কারমূল্য পাওয়া যাবে অলিম্পিকে সোনা জিতলে। সেখানে সোনাজয়ীরা পাবেন ১ কোটি টাকা। রুপোজয়ীদের জন্য ৭৫ লক্ষ। ব্রোঞ্জজয়ীদের জন্য ৫০ লক্ষ টাকা ধার্য হয়েছে। চার বছর অন্তর আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে মিলবে ৮০ লক্ষ টাকা। প্রতি বছর অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এশিয়ান গেমসে সোনাজয়ীদের জন্য পুরস্কার ৫০ লক্ষ টাকা। রুপো ও ব্রোঞ্জজয়ীরা পাবেন যথাক্রমে ৩০ লক্ষ ও ২৫ লক্ষ টাকা। কমনওয়েলথ গেমসে সোনা, রুপো ও ব্রোঞ্জজয়ীদের জন্য পুরস্কার নির্ধারিত হয়েছে ২৫ লক্ষ, ১৫ লক্ষ এবং ১০ লক্ষ টাকা। যুব অলিম্পিকে পদকজয়ীরা পাবেন ১৫ থেকে ২৫ লক্ষ টাকা। যুব এশিয়ান গেমস ও বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসেও পদক জিতলে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার মিলবে। পাশাপাশি দাবায় গ্র্যান্ডমাস্টার হলে দেওয়া হবে ১ কোটি টাকা এবং আন্তর্জাতিক মাস্টার হলে ৭৫ লক্ষ টাকা।

জাতীয় প্রতিযোগিতাতেও বাড়ানো হয়েছে পুরস্কারের অঙ্ক। সিনিয়র বিভাগে সোনা জিতলে মিলবে ২৫ লক্ষ টাকা, জুনিয়র বিভাগে ১৫ লক্ষ টাকা। স্কুল ও বিশ্ববিদ্যালয় গেমসের পদকজয়ীদের ক্ষেত্রেও পুরস্কারমূল্য বৃদ্ধি করেছে কেন্দ্র। উল্লেখ্য, গত তিনটি কমনওয়েলথ গেমসে ভারত ধারাবাহিকভাবে ভালো ফল করেছে। ২০১৪ সালে স্কটল্যান্ডের গ্লাসগো, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট এবং ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত এই তিনটি গেমস আসরেই ভারত পদক তালিকার প্রথম সারিতে ছিল। এবারের কমনওয়েলথে তার ব্যতিক্রম হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.