Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Viral Video

হুমড়ি খেয়ে সোজা চিয়ারলিডারের কোলে খেলোয়াড়, ছুটে এলেন সতীর্থরা, ভিডিও ভাইরাল

বলের পিছনে ছুটতে গিয়ে সরাসরি চিয়ারলিডারের কোলে হুমড়ি খেয়ে পড়েলেন এক বাস্কেটবল তারকা! ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা হেসে লুটোপুটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১২:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১২:০২

options
link
হুমড়ি খেয়ে সোজা চিয়ারলিডারের কোলে খেলোয়াড়, ছুটে এলেন সতীর্থরা, ভিডিও ভাইরাল zoom
হুমড়ি খেয়ে সোজা চিয়ারলিডারের কোলে খেলোয়াড়। ছবি সংগৃহীত।

যে খেলায় সাধারণত দেখা যায় স্ল্যাম ডাঙ্ক, থ্রি-পয়েন্ট বা দুর্দান্ত ব্লক, সেখানে এবার আলোচনার কেন্দ্রে একেবারে অন্য ঘটনা। বল তাড়া করতে গিয়ে সোজা চিয়ারলিডারের কোলে হুমড়ি খেয়ে পড়লেন বাস্কেটবল তারকা। এর ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে (Viral Video) পড়তেই নেটিজেনরা হেসে লুটোপুটি।

ঘটনার নায়ক তরুণ গার্ড মারিও সেন্ট-সুপেরি। তিনি খেলেন গোনজাগা বুলডগসের হয়ে। তাদের প্রতিপক্ষ ওরেগন স্টেট বিভার্স। ম্যাচটি ছিল কলেজ বাস্কেটবলের ওয়েস্ট কোস্ট কনফারেন্স টুর্নামেন্টের সেমিফাইনাল। অরলিন্স অ্যারেনাতে অনুষ্ঠিত সেই ম্যাচেই ঘটে গেল আজব এই কাণ্ড।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিওয় দেখা যাচ্ছে, ম্যাচের শুরুতেই আক্রমণে লে-আপ করতে গিয়ে বলের পিছু ধাওয়া করেন সুপেরি। শেষ পর্যন্ত গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। ব্যস, তাতেই বিপত্তি! চিয়ারলিডারের দল সেই সময় নাচ করে বিপক্ষ দলকে সমর্থন করছিল। সেখানে এক চিয়ারলিডারের কোলে কার্যত আছড়ে পড়েন তিনি। ধাক্কাধাক্কিতে বাকি চিয়ারলিডাররাও পড়ে যান। যা দেখে সবাই কার্যত অবাক। অনেকেই আবার হাসি চেপে রাখতে পারছিলেন না।

ঘটনাটির আরও একটি মজার অংশ খেলোয়াড়টির প্রতিক্রিয়া। চিয়ারলিডারের কোলে পড়ে যেতেই তিনি বারবার বলতে থাকেন, “সরি, সরি, আমি খুব দুঃখিত!” ভিডিওতে স্পষ্ট দেখা যায়, তিনি একাধিকবার ক্ষমা চাইছেন। সমস্যা হল, তিনি যেন উঠতেই চাইছিলেন না। অন্তত ভিডিও দেখে অনেক নেটিজেন এমনই মজায় মেতেছেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন তাঁর সতীর্থরা। দলের খেলোয়াড় জালেন ওয়ারলি এবং গ্রাহাম আইকে ছুটে এসে তাঁকে প্রায় টেনে-হিঁচড়ে কোর্টে ফিরিয়ে নিয়ে যান। 

একজন নেটিজেন লিখেছেন, ‘এটাই বাস্কেটবলের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত অ্যাসিস্ট!’ আবার কেউ লিখেছেন, ‘বন্ধু, এত তাড়াতাড়ি উঠতে হবে না!’ কেউ আবার মজা করে বলছেন, ‘পারফেক্ট ল্যান্ডিং’। উল্লেখ্য, অবশ্য এই ‘বিরতি’ ম্যাচের ফলাফলে কোনও প্রভাব ফেলেনি। শেষ পর্যন্ত গনজাগা ৬৫-৫৬ ব্যবধানে জয় পায়। উল্লেখ্য, স্পেনের মালাগার বাসিন্দা সুপেরি। ২০২২ সালের অনূর্ধ্ব-১৬ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে নির্বাচিত হয়েছিলেন তিনি। ইউরোপীয় বাস্কেটবলে নিজের নাম লেখানোর পর তিনি গনজগার বাস্কেটবল দলে যোগ দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.