Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
World Junior Athletics Championship

বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস

বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে প্রথমবার রুপোর পদক জিতেছে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৮:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৮:১০

options
link
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস zoom
হাই জাম্পে রুপো বসন্তের। ছবি ইনস্টাগ্রাম।
Advertisement

বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে (World Junior Athletics Championship) আবারও উজ্জ্বল ভারত। পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতেছেন বসন্ত। তিনি ২.২১ মিটার লাফিয়ে নিজের সেরা পারফরম্যান্সের নজির ছুঁয়েছেন তিনি। বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এটি ভারতের দ্বিতীয় পদক।

আলজেরিয়ার ইউনেস আয়াচি এবং গ্রেট ব্রিটেনের ওটিস পুল, দু’জনেই ২.২১ মিটার উচ্চতা পার করেছিলেন। তবে কে কোন পদক পাবেন, তা ঠিক হয় কতবার চেষ্টা করে তাঁরা এই উচ্চতা অতিক্রম করেছেন, তার ভিত্তিতে। আয়াচি প্রথম চেষ্টাতেই ২.২১ মিটার লাফিয়ে সোনা জেতেন। বসন্তের এই উচ্চতা পার করেন দু’টি প্রচেষ্টায়। আর পুলকে সফল হতে অপেক্ষা করতে হয় তৃতীয় চেষ্টার জন্য। তাই হিসাব অনুযায়ী রুপো পান বসন্ত এবং ব্রোঞ্জ পুলের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Basant clinched silver in the men’s high jump at the World Junior Athletics Championship

ভারতের হাই জাম্পে এই সাফল্য সত্যিই স্পেশাল। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে প্রথমবার রুপোর পদক জিতেছে ভারত। বসন্তের এই পদক জয়ের পথটা ছিল বেশ কঠিন। তিনি ২.০৬ মিটার প্রথম প্রচেষ্টাতেই টপকে যান। এরপর ২.১২ মিটার পার করতে দু’বার চেষ্টা করতে হয়। তবে ২.১৭ মিটার তিনি আবার প্রথম চেষ্টাতেই পার করে দেন। এরপর তিনি লাফান ২.২১ মিটার। এই প্রচেষ্টাই তাঁকে রুপো এনে দেয়।

একই উচ্চতায় আয়াচি প্রথম চেষ্টায় সফল হওয়ায় সোনার দৌড়ে এগিয়ে যান। পুল তৃতীয় চেষ্টায় ২.২১ মিটার পার করলেও ততক্ষণে বসন্তের রুপো নিশ্চিত। এই প্রতিযোগিতায় ভারতের পদক ঝুলিতে এর আগে জ্যাভলিন থ্রোয়ে রুপো এনে দিয়েছিলেন আশিস যাদব। এবার বাসন্তের হাত ধরে এল আরও একটি রুপো। বিশ্ব জুনিয়র মঞ্চে পুরুষদের হাই জাম্পে তৈরি হল ভারতের নতুন ইতিহাস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.