সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে(Asian Table Tennis Championships) মহিলাদের ডবলসে শেষপর্যন্ত ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভারতের মহিলা জুটি ঐহিকা মুখোপাধ্যায় এবং সুতীর্থা মুখোপাধ্যায় দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন। রবিবার সেমিফাইনালে ঐহিকা-সুতীর্থা জুটি ৪-১১, ৯-১১, ৮-১ ব্যবধানে পরাস্ত হলেন জাপানের মিওয়া হারিমোতো ও মিউ কিহারা জুটির কাছে।
ভারতীয় জুটি সেমিফাইনালে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। ঐহিকাদের সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ ছিল। শনিবারই ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন। বাংলার এই দুই টিটি খেলোয়াড়ের সামনে ছিল আরও দূর এগিয়ে যাওয়ার। কিন্তু স্ট্রেট সেটে হেরে গিয়ে স্বপ্ন ভেঙে গেল ভারতীয় সমর্থকদের।
কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভারতীয় জুটি। আশা ছিল, সেমিফাইনালেও নিজেদের ছাপিয়ে যাবেন আরও একবার। যদিও সেই আশা পূরণ হয়নি। এর আগে চলতি প্রতিযোগিতায় ভারতের মহিলা দলকে সেমিফাইনালে তুলতে সুতীর্থা এবং ঐহিকা বিশেষ ভূমিকা নিয়েছিলেন। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার দলগতভাবে ভারতের মহিলা দল ব্রোঞ্জ পদক জয়ী হয়।
India’s First Ever WD Medalist at Asian C’Ship
Ayhika & Sutirtha 🇮🇳 pic.twitter.com/8eiNDVq3Az
— The Khel India (@TheKhelIndia) October 13, 2024
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট