Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Lakshya Sen

ফাইনালে হৃদয়ভঙ্গ, ইতিহাসের দোরগোড়ায় পৌঁছেও লক্ষ্যপূরণ হল না লক্ষ্যর

হাতছানি ছিল প্রকাশ পাড়ুকোন, পুল্লেলা গোপীচাঁদের মতো কিংবদন্তিদের পাশে নাম লেখানোর। কিন্তু শেষ ল্যাপে এসে পারলেন না লক্ষ্য সেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ২০:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ২০:০৪

options
link
ফাইনালে হৃদয়ভঙ্গ, ইতিহাসের দোরগোড়ায় পৌঁছেও লক্ষ্যপূরণ হল না লক্ষ্যর zoom
ফাইনালে হার লক্ষ্য সেনের। ছবি: প্রতীকী।
Advertisement

গোটা দেশ যখন ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল মগ্ন তখন একপ্রকার নিঃশব্দে ইতিহাসের দোরগোড়ায় গিয়েও পরাজিত হলেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। তৃতীয় ভারতীয় হিসাবে অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ হারালেন তিনি। ফাইনালে লক্ষ্য হারলেন চিনা তাইপের লিন চুন ই-এর কাছে। খেলার ফল ২১-১৫, ২২-২০।

ইতিহাস গড়ে দ্বিতীয়বার অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে উঠেছিলেন লক্ষ্য। প্রথম বার ২০২২-এ উঠেছিলেন। সে বার রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার ফাইনালে তাঁর প্রতিপক্ষ লিন চুন ই ধারেভারে অনেকটাই এগিয়ে ছিলেন। এর আগে চার বার সাক্ষাৎ হলেও এখনও পর্যন্ত তাঁকে হারাতে পারেননি লক্ষ্য। এদিনও শুরুটা ভালো হয়নি। প্রথম গেমে একপ্রকার একপেশে ভাবে ১৫-২১ পয়েন্টে হারেন লক্ষ্য। তবে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।

Advertisement

দ্বিতীয় গেমের শুরুতেই তিনি ০-২ পিছিয়ে গেলেও পরপর পয়েন্ট তুলে নিয়ে ৩-২ করে ফেলেন। একটা সময় টানা পয়েন্ট নিয়ে ১০-৫ করে ফেলেন লক্ষ্য। বিরতিতে ১১-৮ এগিয়ে লক্ষ্য। কিন্তু তারপরই দুর্দান্ত কামব্যাক তাইপেইয়ের লিন। পরপর পয়েন্ট পেয়ে ১৪-১৪ করে ফেলেন তিনি। এরপর লড়াই চলে সমানে সমানে। শেষ পর্যন্ত দ্বিতীয় সেট ২২-২০-তে হেরে যান লক্ষ্য।

হাতছানি ছিল প্রকাশ পাড়ুকোন, পুল্লেলা গোপীচাঁদের মতো কিংবদন্তিদের পাশে নাম লেখানোর। কিন্তু শেষ ল্যাপে এসে পারলেন না লক্ষ্য সেন। অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে হেরে খেতাবজয়ের লক্ষ্যপূরণে ব্যর্থ ভারতীয় শাটলার। এই নিয়ে দ্বিতীয়বার ঐতিহ্যবাহী টুর্নামেন্টে হারলেন লক্ষ্য। এই টুর্নামেন্টে ভারতের তরফে খেলার কথা ছিল পিভি সিন্ধুরও। কিন্তু তিনি যুদ্ধের জন্য খেলতে পারেননি। লক্ষ্যও ফাইনালে হারলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.