একসময় দেশের হয়ে সোনা জিতেছেন। একটি নয়, চার-চারটি। কিন্তু এখন পেটের দায়ে সবজি বিক্রি করেন। কখনও বা ট্যাক্সি চালান। কেন? রাজ্য সরকারকে বারবার আবেদন করেও হতাশ হয়েছেন। এমনই অবস্থা ঝাড়খণ্ডের ২৯ বছর বয়সি থ্রো-বল খেলোয়াড় অমরদীপের। এশিয়ার মঞ্চে চারবার স্বর্ণপদক জিতেও শেষ পর্যন্ত একরাশ হতাশাই সঙ্গী। তবে অমরদীপের লড়াইয়ের খবর প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে ঝাড়খণ্ড সরকার।
২০১৫ সালে মালয়েশিয়ায় আয়োজিত এশিয়ান জুনিয়র থ্রো-বল প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন অমরদীপ। সেই সময় তাঁর কাছে বিদেশ যাওয়ার টাকা ছিল না। ৬৫ হাজার টাকা ধার করেছিলেন। বাকিটা রাজ্যের থ্রো-বল সংস্থা দিয়েছিল। এরপর ২০১৭, ২০১৯ ও ২০২৬-এ এশিয়ার বিভিন্ন থ্রো-বল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনা জেতেন। চলতি বছরের অক্টোবরেও শ্রীলঙ্কায় একটি প্রতিযোগিতায় যাওয়ার পরিকল্পনা আছে।
আরও পড়ুন:
কিন্তু কীভাবে হবে সেটা? জীবনযুদ্ধের পর আর অনুশীলনের জন্য সময় থাকছে না। অর্থনৈতিক সমস্যাতে জীবন জেরবার। একটি সংবাদমাধ্যমকে অমরদীপ জানিয়েছেন, কোভিডের পর থেকেই তিনি রাজ্য সরকারের কাছে বারবার চাকরির আবেদন করেছেন। কিন্তু লাভের লাভ হয়নি। তাই বাধ্য হয়ে পরিবারের হাল ধরার জন্য রাঁচির আর্গোরা চকে সবজির দোকান খুলেছেন। পাশাপাশি বাড়তি আয়ের জন্য গাড়ি চালান। তারপরও অনুশীলন বজায় রেখেছেন। মা বাড়ি বাড়ি গিয়ে সবজি বেচেন। ভাইয়ের একটি ছোট খাবারের দোকান আছে।
अमरदीप कुमार
नाम सुनकर लगता है कोई कहानी होगी.. है भीचार बार विदेश गया, भारत की जर्सी पहनी, मलेशिया में थ्रोबॉल में गोल्ड जीतकर तिरंगा लहराया
झारखंड का नाम रोशन किया लेकिन आज वही अमरदीप रांची के अरगोड़ा चौक पर धनिया-मिर्च तौल रहा है खेल कोटा…Read news pic.twitter.com/SSFRnhySmq
— DINESH K SEN (@dks_230) September 1, 2026
তাঁর আরও বক্তব্য, ছত্তিশগড়, হরিয়ানা, বিহারের সতীর্থরা সরকারি চাকরি পেয়ে গিয়েছেন। এমনকী তাঁরা আর্থিক পুরস্কারও পেয়েছেন। কিন্তু অমরদীপ বারবার আবেদন জানিয়েও সাড়া পাননি। ঝাড়খণ্ডের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হাফিজুল হাসানের সঙ্গে দেখা করেও লাভ হয়নি। অমরদীপের লড়াইয়ের কথা প্রকাশ্যে আসার পর স্বয়ং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশাল মিডিয়ায় তিনি রাজ্য ক্রীড়ামন্ত্রককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওভেন নেই তো কী হয়েছে? কুকারেই তৈরি হবে মনের মতন কুকিজ, জেনে নিন পদ্ধতি
-
জোটেনি মাথার উপর ছাদটুকু! একবছর ধরে অন্যের বাড়িতে ধনকড়, কেন এই দুর্দশা প্রাক্তন উপরাষ্ট্রপতির?
-
বেঙ্গালুরুতে পাকড়াও ৩১ জন অনুপ্রবেশকারীকে আনা হল মালদহে, সীমান্ত দিয়ে ‘পুশ ব্যাক’ বাংলাদেশে
-
হাসপাতালে ভর্তি মা, অন্তর্বর্তী জামিন পেলেন বারুইপুরের বামনেতা লাহেক আলি
-
পরপর ছুরির কোপ! টাইমস স্কোয়্যারে ‘খুন’ ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট