Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
India saffron jersey

গেরুয়া বলেই এত সমস্যা? ভারতীয় দলের জার্সি বিতর্কে সুর চড়ালেন অলিম্পিক পদকজয়ী অধিনায়ক

"যাবতীয় বড় টুর্নামেন্ট আমরা নীল জার্সিতে খেলেছি। তার মধ্যে টোকিও আর প্যারিস অলিম্পিকও রয়েছে", বলছেন পি আর শ্রীজেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৭:১৮

options
link
গেরুয়া বলেই এত সমস্যা? ভারতীয় দলের জার্সি বিতর্কে সুর চড়ালেন অলিম্পিক পদকজয়ী অধিনায়ক zoom
প্রাক্তন ভারত অধিনায়কের প্রশ্ন, জার্সির রং বদলের ঘটনা তো ভারতীয় হকিতে প্রথম নয়। তাহলে এবার এত হইচই কেন?
Advertisement

নীল ছেড়ে গেরুয়া হয়েছে জার্সি। কিন্তু সেই নিয়ে এত আলোচনা কেন? বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন দু’বারের অলিম্পিক পদকজয়ী পি আর শ্রীজেশ। তাঁর নেতৃত্বে ভারত ব্রোঞ্জ জিতেছে গত অলিম্পিকে। প্রাক্তন ভারত অধিনায়কের প্রশ্ন, জার্সির রং বদলের ঘটনা তো ভারতীয় হকিতে প্রথম নয়। তাহলে এবার এত হইচই কেন? স্রেফ গেরুয়া রং বলেই কি?

আগস্ট মাসে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসছে হকি বিশ্বকাপের আসর। তার আগে পুরুষ এবং মহিলাদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নতুন জার্সি উন্মোচনের ভিডিওটিও প্রকাশ করে ফেডারেশন। সেখানেই দেখা যায়, চিরাচরিত নীল জার্সি নয়, ভারতীয় হকি তারকাদের পরনে গেরুয়া রঙের জার্সি। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। এমনকী হকির প্রসারে যে রাজ্য অগ্রণী ভূমিকা নিয়েছে, সেই ওড়িশার সরকারও এই ঘটনার জবাবদিহি চায় হকি ইন্ডিয়ার থেকে। হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে জানান, জার্সির রং পালটানো নিয়ে কোনও আলোচনা হয়নি। তাঁকে অন্ধকারে রেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন শ্রীজেশ। তাঁর কথায়, “প্রথমে তো বুঝতেই পারিনি বিতর্কটা ঠিক কেন। কারণ ২০১৮ এবং ২০১৪তেও বদলানো হয়েছিল জার্সির রং। তাহলে এখন বিশ্বকাপের ঠিক আগে এই নিয়ে এত হইচই কেন? গেরুয়া রং বলে সমস্যা? নাকি জার্সির রং বদলেছে সেটা নিয়ে সমস্যা? বিতর্ক যদি করারই হত তাহলে আগে কেন হয়নি? ব্যক্তিগতভাবে রং বদল নিয়ে আমার কোনও সমস্যা নেই।”

যদিও রং বদলের কারণ হিসাবে যে যুক্তি খাড়া করা হচ্ছে সেটা মানতে নারাজ শ্রীজেশ। হকি ফেডারেশনের দাবি, হকির মাঠ সাধারণত নীল রঙেরই হয়। সেখানে মাঠের সঙ্গে জার্সির রং একেবারে মিশে যায়। জোড়া অলিম্পিক পদকজয়ীর কথায়, “১৪ বছর ধরে নীল টার্ফে খেলেছি। সমস্যা হলে তো নীল জার্সি আর পরাই উচিত নয়। যাবতীয় বড় টুর্নামেন্ট আমরা নীল জার্সিতে খেলেছি। তার মধ্যে টোকিও আর প্যারিস অলিম্পিকও রয়েছে।” যদিও শ্রীজেশ মনে করছেন, যদি খেলোয়াড়দের সম্মতি নিয়ে জার্সি বদল হয়ে থাকে তাহলে বিতর্ক তৈরি করা উচিত নয়। কারণ মাঠে নেমে খেলোয়াড়দেরই খেলতে হয়। এই নিয়ে রাজনীতি করা উচিত নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.