Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Javelin

তৈরি নীরজের ‘উত্তরসূরি’, বিশ্ব জ্যাভলিন চ্যাম্পিয়নশিপে রুপো জয়ে বার্তা ১৯ বছরের আশিসের!

এই ইভেন্টে ১০ বছর আগে সোনা জিতেছিলেন নীরজ। সেই পদাঙ্ক অনুসরণ করছেন আশিস যাদব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১২:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১২:২২

options
link
তৈরি নীরজের ‘উত্তরসূরি’, বিশ্ব জ্যাভলিন চ্যাম্পিয়নশিপে রুপো জয়ে বার্তা ১৯ বছরের আশিসের! zoom
বাঁদিকে আশিস যাদব। ডানদিকে নীরজ চোপড়া। ফাইল ছবি
Advertisement

তৈরি হচ্ছে নীরজ চোপড়ার ‘উত্তরসূরি’রা। দিন কয়েক আগে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছেন ভারতের যশবীর সিং। এবার উঠে আসছেন আরও এক তরুণ তুর্কি। বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন আশিস যাদব। ঠিক এক দশক আগে নীরজ এই প্রতিযোগিতায় প্রথম ভারতীয় পুরুষ হিসেবে পদক জিতেছিলেন। ফলে অনেকেই মনে করছেন, নীরজ পরবর্তী ভারতীয় জ্যাভলিন ‘সুরক্ষিত’ হাতে আছে।

২০১৬ সালে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ। যেখানে তিনি ছুড়েছিলেন ৮৬.৪৮ মিটার। যা আজও এই প্রতিযোগিতায় কেউ ভাঙতে পারেননি। তারপর নীরজ ডায়মন্ড লিগ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে পদক জিতে ‘সোনার ছেলে’র তকমা পেয়েছেন। এবার আশিসের সাফল্যও ভারতের জ্যাভলিন মহলকে আশা দেখাচ্ছে। ১৯ বছর বয়সি অ্যাথলিট ৭৪.০৯ মিটার ছুড়ে রুপো জিতেছেন। ৮০.৫০ মিটার ছুড়ে সোনা জিতেছেন দক্ষিণ আফ্রিকার জান-হেন্ড্রিক হেমান্স।

Advertisement

প্রথম থ্রোয়ে আশিস ৬৯.৯৬ মিটার ছোড়েন। দ্বিতীয় থ্রো ফাউল হয়। প্রবল চাপের মুখে ৭৪.০৯ ছুড়তেই দ্বিতীয় স্থান মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এরপর ৭২.৩১ মিটার, ৭০.৬২ মিটার এবং ৬৭.৯৮ মিটার ছোড়েন। শেষ পর্যন্ত রুপো ঢোকে আশিসের ঝুলিতে। তবে এটা আশিসের সেরা থ্রো নয়। এর আগে অন্য ইভেন্টে তিনি ৭৪.৪৯ মিটার ছুড়েছিলেন। এছাড়া অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের টি ধরণীধরনও ছিলেন। তিনি পঞ্চম রাউন্ডে ৭২.৩৫ মিটার থ্রো করে ষষ্ঠ স্থান অর্জন করেন।

উল্লেখ্য কমনওয়েলথ গেমসের জ্যাভলিনে ইতিহাস গড়েছে ভারত। এই প্রথম এই ইভেন্টে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। কমনওয়েলথ গেমসে ৮৫.৮৩ ছুড়ে রুপো জেতেন নীরজ। অন্যদিকে ৮৫.৪১ মিটার ছুড়ে ব্রোঞ্জ জেতেন যশবীর সিং। সব মিলিয়ে নীরজের দেখানো পথে জ্যাভলিনে ভারতের পরের প্রজন্ম তৈরি!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.