সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪৪ বছর পর মহাকুম্ভ! পূর্ণ্যলাভের আশায় ত্রিবেণী সঙ্গমে যে-কোনও উপায়ে ডুব দিতে যাচ্ছেন অনেকে। এবারের মহাকুম্ভে রেকর্ড সংখ্যায় ডুব দিয়েছেন মানুষ। তবে স্নান করতে এসে এক গৃহবধূ যা কাণ্ড ঘটালেন তা দেখে অবাক সকলে। স্বামী রয়েছেন দূরে। সঙ্গমে দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলছেন তিনি। নিজে তো ডুব দেবেনই। কিন্তু স্বামী? তার কী হবে? স্বামীকে পূর্ণ্যলাভ করাতে ফোনটিকেই জলে ডুবিয়ে দিলেন মহিলা। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও।
মহাকুম্ভে অনেকেই আসছেন পরিবার-সহ। অনেকে আবার একা। কাছের মানুষ বাড়ি থেকে দূরে থাকায় অনেকে তাঁদের ছবি প্রিন্ট করিয়ে তা জলে ডুবিয়ে নিচ্ছেন। অনেকে আবার তাঁর প্রিয়জনের নাম জপ করে ডুব লাগাচ্ছেন। তবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মহাকুম্ভে এসে স্বামীর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলছেন। কথা বলতে বলতে মোবাইল ফোনটি জলে ডুবিয়ে দেন তিনি। আশা স্বামীর পূর্ণ্যস্নান হয়ে গেল। তাতে তিনিও পাপ মুক্ত হবেন।
View this post on Instagram
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই হাসির জিগির উঠেছে নেটপাড়ায়। অনেকে মন্তব্য করেছেন, ফোনটি হাত ফস্কে জলের তলায় তলিয়ে গেলে স্বামী একেবারে ‘মুক্তি’ পেতেন। অনেকে আবার নিজেদের বন্ধুদের ট্যাগ করেছেন। তবে যাই হোক মহিলার কাণ্ড দেখে থমকে গিয়েছেন অনেকে।
সর্বশেষ খবর
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?
-
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও