কত কী ছড়িয়ে আছে নেটভুবনে! মুহূর্তে ভাইরাল হয়ে যায় আশ্চর্য সব ব্যাপার। ঠিক এই মুহূর্তে যে ভিডিও ভাইরাল তা এক তরুণীর। তিনি কনটেন্ট ক্রিয়েটর কীর্তনা মেনন। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে তিনি মাথা নেড়া করে ফেলেছেন। কিন্তু কেন? তিনি নিজেই লিখেছেন ভিডিওর ক্যাপশনে- ‘মা আমার বিয়ে ঠিক করেছিল।’ অর্থাৎ মায়ের ঠিক করা পাত্রকে বিয়ে না করতেই এমন সিদ্ধান্ত তাঁর! সত্যিই কি তাই?
কীর্তনা নিজেই স্পষ্ট করে দিয়েছেন বিষয়টা। অতি সম্প্রতি আরও একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানেই বলেছেন সব বৃত্তান্ত। জানিয়েছেন, মায়ের উপরে রাগ করে মাথা মুড়িয়ে ফেলার ব্যাপারটা ঠিক নয়। নিছক মজা করতেই এই সিদ্ধান্ত তাঁর। কিন্তু তাহলে মাথা তিনি নেড়া করলেন কেন। সেই ব্যাখ্যাও করেছেন কীর্তনা। জানিয়েছেন মণ্ডিতমুস্তক হওয়ার আসল ‘রহস্য’!
আরও পড়ুন:
View this post on Instagram
কীর্তনার বক্তব্য, বহুদিন ধরেই তিনি চাইতেন মাথা নেড়া করবেন। কিন্তু তা আর হয়ে উঠছিল না। কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেন, এবার নেড়া হতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। সটান মা’কে জানালেন নিজের সিদ্ধান্তের কথা। এমন কথা শুনে প্রথমে তাঁর মা পাত্তা দেননি। পরে অবশ্য বুঝতে পারেন মেয়ে ‘সিরিয়াস’ হয়েই এমন সিদ্ধান্ত নিচ্ছেন। এরপর অবশ্য তিনি কোনও আপত্তি করেননি। বরং মেয়েকে সঙ্গে নিয়ে চলে যান স্থানীয় এক মন্দিরে। সেখানে সম্পূর্ণ মাথা নেড়া করে কীর্তনা তাঁর চুল দান করে দেন।
স্বাভাবিক ভাবেই ভাইরাল ভিডিওটির মতোই এই ভিডিওটিও পছন্দ হয়েছে নেটিজেনদের। তাঁরা প্রশংসা করেছেন এমন কাণ্ডের। অনেকেই জানিয়েছেন, মাথা নেড়া করেও ওই তরুণীকে খুব সুন্দর দেখাচ্ছে। সবশেষে একথাই বলা যায়, ইন্টারনেটে যা দেখা যায় তা যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয়। সেটাই যেন নতুন করে মনে করিয়ে দিল কীর্তনার ভাইরাল ভিডিও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস