শৌচালয়ের ভিতরেই রাখা বড় গামলা। হাঁটুর উপর কাপড় তুলে পা দিয়ে তাতেই ময়দা মাখছেন মহিলা! সোশাল মিডিয়া ভাইরাল এমনই এক ভিডিও। যা দেখে শরীর গুলিয়ে উঠতে বাধ্য। ক্যাপশনে লেখা, “এই জন্যই ভারতের পর্যটকদের পেটের সমস্যা হয়।” ভিডিওটি ভাইরাল হতেই খাবারের গুণমান, পরিচ্ছন্নতা নিয়ে উঠছে প্রশ্ন।
ফুটপাথের হোটেল হোক বা পাঁচতারা রেস্তরাঁ, খাবারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া ভিডিও দেখে আঁতকে উঠছেন সকলে। কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে? ছোট্ট একটি শৌচাগারের মাঝে দাঁড়িয়ে এক মহিলা। স্বাভাবিকভাবেই একেবারে অপরিচ্ছন্ন, স্য়াঁতসেতে জায়গা। সামনে পেল্লায় একটি গামলা। তাতে সম্ভবত ময়দা। দেখা যাচ্ছে, পা দিয়ে সেই ময়দা মাখছেন মহিলা। এখানেই শেষ নয়। যে গামলায় ময়দা মাখা হচ্ছে তার কোনায় বসে তিনটি ইঁদুর! সেদিকে ভ্রুক্ষেপই নেই মহিলার। এক নাগারে পা দিয়ে ডো তৈরি করেই করেই চলেছেন তিনি। এই ভিডিও যে অত্যন্ত উদ্বেগের তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন:
This is peak Indian hygiene right here 🤮
Woman stomping dough with her bare foot in a filthy room next to a toilet while rats casually hang out on the rim.
And people still wonder why tourists get food poisoning. pic.twitter.com/YoxU7wAJ3E— Ghosted🕷️ (@Walkinghosteed) July 25, 2026
কমেন্ট বক্সে বিদ্রুপ করে কেউ লিখেছেন, “আশা করি বেচারা ইঁদুরগুলোর যেন কোনও রোগ-বালাই না হয়। আমি জানি ওরা বেশ শক্তপোক্ত, কিন্তু ভারতে ইঁদুর হয়ে বেঁচে থাকাটা নিশ্চয়ই নরকযন্ত্রণার মতো। গড়পড়তা একটি ইঁদুর জীবাণু-আতঙ্কগ্রস্ত একজন ভারতীয়র চেয়েও ১০ গুণ বেশি পরিচ্ছন্ন।” কেউ আবার লিখেছেন, “ময়দার মধ্যে পা ঢুকে যাওয়া এক জিনিস, আর ইঁদুরের বিষয়টি তো আলাদাই। ইঁদুরগুলো এমনভাবে বসে আছে যেন এটা খুবই স্বাভাবিক।” তবে কে ওই মহিলা, কীসের জন্য ময়দা মাখছিলেন, তা জানা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার