Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Viral Video

মরুভূমিতে ঘুরতে এসেও শান্তি নেই, ল্যাপটপ খুলে ‘ওয়ার্ক ফ্রম উট’ করলেন তরুণ! ভাইরাল ভিডিও

প্রথম নিউ ইয়র্কের কন্টেন্ট ক্রিয়েটর সাদ আখতারের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যা দেখে চমকে গিয়েছেন গোটা বিশ্বের নেটিজেনরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২১:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২১:৫২

options
link
মরুভূমিতে ঘুরতে এসেও শান্তি নেই, ল্যাপটপ খুলে ‘ওয়ার্ক ফ্রম উট’ করলেন তরুণ! ভাইরাল ভিডিও zoom
ভিডিও ঘিরে হইচই পড়ে গিয়েছে।
Advertisement

বদলে যাওয়া ব্যস্ত পৃথিবীতে বাড়ি ফিরেও শান্তি নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে রাত-বিরেতে কাজ করতে হয় বেসরকারি কর্মীদের। যাকে ভালোবাসায় বলে ‘ওয়ার্ক ফ্রম হোম’। তাই বলে ‘ওয়ার্ক ফ্রম মরুভূমি’! আরও ভালো করে বললে ‘ওয়ার্ক ফ্রম উট’! এও সম্ভব?

সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সাহারা মরুভূমিতে বেড়াতে গিয়ে উটের পিঠে চড়ে ল্যাপটপ খুলে জুম কলে অফিসের মিটিংয়ে অংশ নিতে দেখা গিয়েছে এক তরুণকে। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এই ভিডিও ঘিরে হইচই পড়ে গিয়েছে। কারণ সেখান দেখা গিয়েছে, উঠে পিঠে চেপে ঘুরছেন বটে তরুণ, তবে পাশাপাশি ল্যাপটপটিও খুলে রেখেছেন। প্রয়োজন মতো সংযোগ রাখছিলেন অফিসের সঙ্গে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথম নিউ ইয়র্কের কন্টেন্ট ক্রিয়েটর সাদ আখতারের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যা দেখে চমকে গিয়েছেন গোটা বিশ্বের নেটিজেনরা। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ইনবক্সে। অধিকাংশই মজার সব মন্তব্য করেছেন। কেউ কেউ আবার বিস্ময় প্রকাশ করেছেন। তবে বিষয়টি যে উদ্বেগজনক, তাও বলেছেন অনেকে। এক নেটিজেন মন্তব্য করেছেন, অন্য এক জন আবার মন্তব্য করেছেন, “সাহারায় বেড়াতে গিয়েও নিস্তার নেই।” সেখানেই অফিসের বোঝা কাঁধে। কর্পোরেট যুগের নির্মম উদাহরণ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.