ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির। দেখেই আত্মরাম খাঁচাছাড়া এলাকাবাসীর। মুম্বইয়ের পওয়াই এনআইটিআই এলাকার ঘটনা। স্থানীয়রাই তড়িঘড়ি প্রশাসনকে খবর দেয়। শেষে পুরসভার নেতৃত্বে কুমির উদ্ধার হল। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
আরও পড়ুন:
Mumbai Powai
AdvertisementCrocodile Rescued After Straying Into Residential Area Near Powai Lake*
AdvertisementA nearly seven-foot-long crocodile was spotted near a dargah in Morarji Nagar, close to Powai Lake, triggering panic among local residents. The Forest Department was immediately alerted,… pic.twitter.com/7OJ7GFmtCe
— Jayprrakash Singh (@jayprakashindia) July 7, 2026
গত কয়েক দিনের একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র। বহু এলাকায় জল জমেছে। নদীগুলিতে জলস্তর বেড়েছে। এক হাজারের বেশি গাছ পড়েছে। ধস নেমেছে পাহাড়ি এলাকায়। মৃতের সংখ্যা অন্তত ১৫। তাই বলে রাস্তায় কুমির বেরিয়ে পড়বে! যদিও সেই ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে ‘আনন্দ’ এবং ‘জয়প্রকাশ সিং’ নামের দু’টি এক্স হ্যান্ডল থেকে। সেখানেই জানানো হয়, ‘‘পওয়াই এনআইটিআই এলাকায় কুমির দেখা গিয়েছে!’’ এর পরেই পুরসভার নির্দেশে কুমির ধরতে ঘটনাস্থলে পৌঁছায় প্রাণী বিশেষজ্ঞরা। কুমরিটিকে উদ্ধার করার ভিডিও প্রকাশ্যে এসেছে।
সেই ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। জানা গিয়েছে, কুমিরটি পূর্ণবয়স্ক। আনুমানিক সাত ফুট লম্বা। যা দেখে আত্মরাম খাঁচাছাড়া নেটিজেনদেরও। যদিও অনেকেই মজার মন্তব্য করছেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে জলাশয়গুলিতে জলস্তর বেড়ে যাওয়ায় কিংবা জল উপচে পড়ার ফলে কুমিরেরা জনবসতির দিকে চলে আসে। এই ক্ষেত্রেও তেমন ঘটনাই ঘটে থাকতে পারে।
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য