Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Viral Video

আঙুল না বিদ্যুৎ! ০.৩৯ সেকেন্ডে রুবিক্‌স কিউবের ধাঁধা সমাধান, ভাইরাল বিস্ময় বালকের ভিডিও

গ্লোবাল ইকো নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে চমকে দেওয়া ভিডিওটি। সেখানে দেখা গিয়েছে, ২*২ রুবিক্‌স কিউব সমাধানের প্রতিযোগিতা হচ্ছে। একটি টেবিলে কিউব নিয়ে বসে বিস্ময় বালক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ২১:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ২১:৩৫

options
link
আঙুল না বিদ্যুৎ! ০.৩৯ সেকেন্ডে রুবিক্‌স কিউবের ধাঁধা সমাধান, ভাইরাল বিস্ময় বালকের ভিডিও zoom
চিনা বালকের কাণ্ডে চক্ষু ছানাবড়া সকলের।

জুনিয়র ভারত হোক কিংবা আইপিএলের মঞ্চ, বাইশগজে পনেরো বছরের বৈভব সূর্যবংশীর দাপট দেখে হতবাক গোটা বিশ্ব। ভিন্ন ক্ষেত্রে তেমনই এক বিস্ময় বালকের কাণ্ডে চক্ষু ছানাবড়া সকলের। চোখের পলক ফেলার আগে ২*২ রুবিক্‌স কিউব সমাধান করে নজির গড়েছে সে। চিনা বালকের সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

গ্লোবাল ইকো নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে চমকে দেওয়া ভিডিওটি। সেখানে দেখা গিয়েছে, ২*২ রুবিক্‌স কিউব সমাধানের প্রতিযোগিতা হচ্ছে। একটি টেবিলে কিউব নিয়ে বসে আছে বিস্ময় বালক। টাইমার শুরু হতেই সে কিউবটিকে বিদ্যুৎ গতিতে ঘোরাতে শুরু করে। আঙুলের গতি এতটাই ছিল দর্শক তা ঠাওর করতেও পারেনি। কয়েক মুহূর্ত পরে দেখা যায় কাজ সেরে ফেলেছে ছেলে। কিউবটি সম্পূর্ণ সমাধান হয়ে গিয়েছে। ওমনি উপস্থিত লোকজন হাততালি দিয়ে ওঠে। ভিডিওতে দাবি করা হয়েছে, মাত্র ০.২৯ সেকেন্ডে ২*২ রুবিক্‌স কিউবটি সমাধান করে ফেলেছে চিনের বিস্ময় প্রতিভা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওই। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সকলেই হতবাক বিস্ময় বালকের কাণ্ড দেখে। নেটাগরিকরা বলছেন, না দেখলে বিষয়টি বিশ্বাস করাই কঠিন হত। অনেকের সংক্ষিপ্ত মন্তব্য, ‘অবিশ্বাস্য’। প্রশংসা করে কেউ কেউ বলছেন, ‘মানব যন্ত্র’। অনেকে আবার নাম দিয়েছেন ‘সুপার কম্পিউটার’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.